
মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকে,
গত সে দিনের ছবি এখনও ভাসছে চোঁখে,
পাশাপাশি, সামনা-সামনি আমরা দু'জন
জড়সড় বসে সে মৃদু আলাপন।
কিছুটা চপল হৃদয়, খানিকটা দ্বিধায়
ভালই কেটেছে ভাবছি মুহূর্ত তখন।
প্রকৃতিটা ছিল আমাদের অনুকূলেই তখন
মেঘ মেঘ আবছায়া আর কিছু বৃষ্টি ক্ষরণ।
আবার কি হবে দেখা?
হবে কি কিছু কথা শুধু দু'জনের?
ভয় হয়, ভয় পায় এ ব্যর্থ হৃদয়।
- অভি
১ অগ্রহায়ণ, ১৪২৪ বাংলা,
১৫ নভেম্বর, ২০১৭ খ্রিস্টাব্দ।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



