ছাত্রছাত্র-ছাত্রীদের থু থু ফেলে চাটাতে বাধ্য করা সেই স্কুল শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পার্বতীপুরে শ্রেণীকক্ষে অংক করতে না পারায় ছাত্রছাত্রীদের থু থু ফেলে চাটাতে বাধ্য করা সেই স্কুল শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে এ ঘটনার জন্ম দেন শ্রেণী শিক্ষিকা লায়লা আরজুমান। ওই শিক্ষিকা ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের অংক করতে দেয়। ক্লাসে উপস্থিত ৩৮ জনের মধ্যে ৫ জন অংক করতে পারে। বাকি ৩৩ জন পারেনি। এ সময় শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে ৫ জনের থু থু চাটতে ৩৩ জনকে নির্দেশ দিলে ছাত্রছাত্রীরা অপারগতা জানায়। পরে ৩৩ জনকে নিজেদের থু থু ফেলে নিজেদের চাটতে নির্দেশ দিলে অসহায় ছাত্রছাত্রীরা তা পালন করে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হলে ওই শিক্ষিকা ক্ষমা চেয়ে নেন। এ ঘটনার পর অনেক ছাত্রছাত্রী লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।গতকাল এ ব্যাপারে উপজেলা
নির্বাহি অফিসার মোঃ মুজিব-উল-ফেরদৌস জানতে পেরে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারকে ঘটনা স্থলে প্রেরণ করেন। তারা ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দেন। এর প্রেক্ষিতে ইউ এন ও গতকালই উক্ত শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিসার বরাবর পত্র পাঠান। গতকাল রাতেই উক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন