
চিত্র: প্রকৃতির অনিবার্য বাস্তবতা
প্রকৃতির চরিত্র পরিবর্তনশীল। পৃথিবীর কোন কিছুই চিরস্হায়ী নয়।
আজ বঙ্গভূমির ভূ - প্রকৃতি, জলবায়ু,ভূমিরুপ যেমন, আজ থেকে একশ
বছর আগে তেমনটি ছিল না ; আবার শত বর্ষ পরে ও তেমনটি থাকবে না।
কিন্তু পরিবেশের ভারসাম রক্ষায় মর্ত্যের অধিবাসীদের এখন পর্যন্ত অর্জন
তেমন কিছু নেই। কার্বন নির্গমণ এখন পর্যন্ত কোন রাষ্ট্রই কমায় নি ।অবস্হা দৃষ্টে মনে হয়,
কি ধনী দেশ, কি দরিদ্র দেশ এ ব্যাপারে কারো কোন মাথা ব্যথা নেই । অথচ বৈশ্বিক তাপমাত্রা
ক্রমে বেড়েই চলছে । এর লাগাম টেনে ধরার এখনই সময় । পরস্পর কাদা ছুড়াছুড়ির জন্য
এ বিষয়ে আমাদের কোন অগ্রগতিই হচ্ছে না । এভাবে চললে একদিন পৃথিবী মানুষের
বসবাসের উপযোগী থাকবে না । যেভাবে অতি উষ্নতা, অনা বৃষ্টি বেড়েই চলছে এতে
বিশাল উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠী শীঘ্রই পৃথিবী থেকে হারিয়ে যাবে ( ইতোমধ্যে অনেকগুলো প্রজাতি হারিয়ে ও গেছে)
এভাবে চললে এক সময় এই পৃথিবী থেকে মানুষ নামক প্রজাতিটিও হারিয়ে যাবে !!!!!!!
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




