কিছুদিন আগে এমন একবার গেলাম সেলুনে। নিশ্চিত জানি হেডওয়াসের জন্য বলবে। কিন্তু সে বলল ভিন্ন কথা। বলে কিনা আমার চুল পেকে গেছে। আমার বয়স খুব বেশী না। অবশ্য বয়সেই যে চুল পাকে তা না। চুলে পাক ধরেছে শুনে আয়নায় ভাল করে তাকিয়ে দেখলাম। আর বারবারের চলছে চুলে কালার বা মেহেদী লাগানোর নানারকম অফার। কিন্তু আমার মনটাই ভেঙে গেল। একসময় হাস্যকরভাবে ভাবতাম আমি মনে হয় চিরযৌবনে থাকব। বয়সের ছাপ আমার উপর কখনই পড়বে না। এই অহংকারের জন্যই হয়ত কিছু আগেই চুলে পাক ধরেছে।
তবুও মনে সাহস রাখলাম। বেশী তো আর চুলে পাক ধরেনি। কিন্তু পথে অচেনা যার সাথে দেখা হয় বা পথের ভিখারীরা আজকাল আংকেল ডাকে। তখন বুঝতে পারি আসলেই বয়সটা বেড়েছে। আর রাখ ঢাক করে কোন লাভ নেই। নিজেকে মনে করিয়ে দেই এবার মুসিফির তৈরী হও যাওয়ার জন্য।
রোযার আগে সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




