খুব ছোটবেলায় আমার থুথু ফেলার বদঅভ্যাস ছিল। ক্রিকেট মাঠে বোলিং করার আগে, ব্যাটিং করার আগে এমনকি ক্যাচ ধরার আগে আমি থুথু ফেলতাম। ব্যাডমিন্টন কোর্ট তো খুব ছোট ছিল তখন না জানি কি করতাম। আর রোযার দিনে তো থুথু ফেলাকে রোযারই একটা অংশ মনে করতাম। ভাবতাম থুথু না ফেললে রোযা হবে না। আশপাশের ছেলেরা আমাকে একদিন খুব ক্ষেপাল আমার এমন অহেতুক থুথু ফেলা নিয়ে। ঐ বয়সে যা হয়। আমি লজ্জায় জীবনের জন্য থুথু ফেলা বন্ধ করে দিলাম। নেহায়াত তুমুল দূর্গন্ধ না হলে থুথু আর ফেলি না।
আমি পথে প্রান্তরে মার্কেটিং করার মানুষ। রাস্তাই আমার অফিস। বর্তমানে রিযিকের খোজে আমাকে মতিঝিল দৌড়াতে হয়। রোযা শুরু হওয়ার পর থেকে যে কয়দিন মতিঝিল গিয়েছি দেখতে পেয়েছি পথ ঘাট থুথুতে ভরা। আমার নিচের দিকে তাকিয়ে হাটার অভ্যাস। তাই রাস্তায় পড়ে থাকা ব্যাপার আমার চোখে পড়ে। আমি দেখলাম বন্যার মত থুথু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি জানি না, হয়ত অনেকেই জানেন না থুথু পরিবেশ এবয় ব্যাক্তি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। আবার সেদিন শুনলাম, মেসবাহ য়াযাদও মনে হয় লিখল, সোয়াইন ফ্লু থুথুর মাধ্যমে ছড়ায়।
হুমায়ূন আহমেদের একটি বইয়ে পড়েছিলাম, সাগরে থুথু ফেলার জন্য নায়িকা নায়ককে ভ্ৎসনা করে। তিনি যদি রাস্তায় থুথু ফেলা নিয়ে কিছু লিখতেন হয়ত অবস্থা আরেকটু ভাল হত। আচ্ছা থুথু না ফেলা কি থাকা সম্ভব না।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




