একটা সরকারী কলেজে আমি গ্রাজুয়েশন করেছি। প্রায় প্রতিদিনই দেখতাম কলেজে মিছিল হয়। বড় দুই দলেরই ছাত্র সংগঠন মিছিল করত। মিছিলের কোন ভাষ্য থাকে না। শুধুমাত্র কলেজ গরম রাখার জন্যই যেন মিছিল। মূল দল যাই করত তার জন্যই 'জিন্দাবাদ' টাইপ মিছিল হত। যেদিন হঠাৎ করে তারেক রহমানকে যুগ্ম মহাসচিব করল সেদিনও এই জিন্দাবাদ মিছিল হয়েছে কলেজে। অথচ এমন সিলেকশন অনেকেই বিরোধিতা করেছিল।
প্রায়ই তারা ক্লাস রুমে এসে দরজা বন্ধ করে দিত। তারপর শুরু করত তাদের ওয়াজ। একেকজনের সে কি জ্বালাময়ী ভাষন। শুনলে গায়ে কাটা দিয়ে উঠত। তাদের বক্তব্যের সাথে আমি একমত হতে না পারলেও তারা যে একটা কোন ইস্যুতে লিড দিচ্ছে এবং তার জন্য এমন ছাত্র সমর্থন পাচ্ছে তা আমাকে মুগ্ধ করত। তবে একদিন আমার মনে হল তারা তো কোন শিক্ষা ইস্যু নিয়ে কথা বলছে না। তারা জাতীয় ইস্যু নিয়ে কথা বলছে। সে তো ভাল কথা। কিন্তু দেশে তখন এমন কোন পরিস্থিতি ছিল না যার জন্য ছাত্রদের মাথা ঘামাতে হবে। বরং শিক্ষা উপকরন, জাতীয় বিশ্ববিদ্যালয়, পরীক্ষা, সেষন জট, হল ইত্যাদি আরও অনেক ইস্যু ছিল যা নিয়ে তারা কথা বলতে পারত, মিটিং-মিছিল করতে পারত্ কিন্তু তা করতে কখনই তাদের দেখি নাই। আমি কখনই এ মেনে নিতে পারি নাই যে একটি ছাত্র সংগঠন ছাত্রদের কথা না বলে জাতীয় সমস্যা নিয়ে কথা বলছে। যেখানে জাতীয় সমস্যা নিয়ে কথা বলার অন্য লোক আছে। আর জাতীয় সমস্যাও তেমন কিছু না। মূল দল যা করত তার পক্ষে জিন্দাবাদ জিন্দাবাদ করত।
শুধু একবার অন্য একটি দলের ছাত্ররা ক্লাস রুমে আসল যারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে কথা বলল। আমি যদিও তাদের অন্যান্য মতবাদের সাথে একমত না। তবুও তাদের এই স্টেপটা আমার ভাল লেগেছিল।
আশা করি লেজুরবৃত্তির ছাত্র রাজনীতি শেষ হবে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



