এক পলকের দেখা
লুকিয়ে তোমার চোখ দুটিতে
এক পলকের দেখা ,
হতাশা ভূলে জীবনকে আবার
ভালবাসতে শেখা
তোমার চোখে পেয়েছি আমি
বেচে থাকার আশা ,
মরণের ব্যথায় শিখলাম আমি
জীবনকে ভালবাসা
তোমার সখি একবার দেখে
জুড়িয়ে গেছে প্রাণ ,
তোমার চোখ দূটি করে বারেবার
জীবনের আহবান
তুমি আমায় তাকিয়ে দেখো
আরো একটু খানি,
তোমার মিলনে কেটে গেছে মোর
সকল দুঃখের গ্লাণী
ওগো প্রিয়া একটু হাসো
তাকাও একটিবার ,
তোমার হাসিতে পার হবো
মরুভূমি ব্যর্থতার
তোমায় দেখে উবে গেছে মোর
হতাশার যন্ত্রনা,
বেড়েছে আবার বেচে থাকার লোভ
একাকী পাবার কল্পণা
তোমাকে ছোঁবার সাহস নেই মোর
হাজারো ব্যথার ভীড়ে ,
জীবনের সাঁঝে ডুবছে ভেলা মোর
বিরহ নদীর তীরে
জীবনের শেষ কামনা আমার
দু ফোঁটা অশ্রু ফেলিও আমার তরে
নেকাব খুলে একটু দেখা দাও
দেখবো তোমায় নয়ন ভরে
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


