
শিশিরের ফোটা বেশ শীতল,
গা ভেজানো দেহ কষ্টের ক্ষণ।
সাগরে জলের ঘুর্ণিঝড়ে
উড়ে যায় সব অভাগা কুটির।
নদির স্রোতে পাড় যায় ভেংগে,
ঘরবাড়ি ডুবে মানুষ তাড়ায় ।
বৃষ্টির ফোটা বন্যা হয়ে,
বানবাসি রূপে আগমন করে।
পিপাসার তরে বিষাক্ত জলে,
তৃষ্ণা পোহালে রোগ হবে তবে।
আখি জলে কিঞ্চিৎ উষ্ণতা,
বিরহ হয়ে নিরবে বহে।
তবুও জল...........!
নিঃশ্বাসে জল, কান্নায় জল,
তৃষ্ণাতে জল, মরণেও জল,
অভিশপ্ত জল আর কতো....!
জলে আমার বড্ড অবিশ্বাস !
বেচে থাকার অভিলাষে,
অবিশ্বাসেই নির্ভরতা....!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



