somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি স্যার না ষাঁড়

৩১ শে মে, ২০১৮ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আবদুল মজিদ অন্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আম পেড়ে খাওয়ার অভিযোগে শিক্ষার্থীকে পুলিশে দিয়েছেন প্রো-ভিসি! অথচ ছাত্রলীগ আম গাছ দখলে নিয়ে বিজনেস করলেও কোন ব্যবস্থা নেয়নি রাবি প্রশাসন। বুধবার সন্ধ্যায় কয়েকজন ছাত্র খাওয়ার উদ্দেশ্য কিছু আম পাড়লে সহকারী প্রক্টর এসে বাধা দিলে সবাই চলে যায় কিন্তু থেকে যান একজন ছাত্র। তার নাম আনোয়ারুল ইসলাম (আনু), পড়ছেন রাবিতে পপুলেশন সায়েন্স বিভাগে চতুর্থ বর্ষে।

তিনি জানতে চান 'আমার ক্যাম্পাসের আম, আমি একজন শিক্ষার্থী হিসেবে খাওয়ার অধিকার রাখি না?' একরকম কথা কাটাকাটির একপর্যায়ে তার আইডি কার্ড নিয়ে নেওয়া হয়। পরে প্রোভিসি এসে তাকে পুলিশের গাড়িতে তুলে দেয়, পুলিশ তাকে থানায় নিয়ে আটকে রাখে।

খবর পেয়ে থানায় গেলাম তাকে ছেড়ে আনতে। অপেক্ষা করেছিলাম ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রুমে। তিনি আনুকে হাজির করে আম পাড়ার কারণ জানতে চাইলেন। এসময় এক হৃদয় বিদারক কাহিনীর অবতারণা হয়!

আনু জানান ছোট বেলায় তার বাবা মার মধ্যে পারিবারিক কলহের কারণে দুজন পৃথক হয়ে যায়। আনুকে তার এক আত্মীয় অভাবের সংসারে কোন রকম লালন পালন করে এসএসসি পাশ করান। পরে নিজের স্ট্রাগলে এইচএসসি পাশ করে রাবিতে ভর্তি হন। এরপর পরিবারের সাথে তার কোন যোগাযোগ নেই, এমনকি যে তাকে লালন পালন করতো সেও আর কোন খোঁজ রাখেনি।

টিউশনি করে এতদুর আসতে পেরেছে সে। আজ প্রায় কয়েক মাস হয়ে গেল তার হাতে কোন টিউশনি নেই। বিভিন্ন দোকান থেকে সে কোনরকম বাকিতে এক-দুবেলা খেয়ে না খেয়ে পার করছে! এখন আর কেউ বাকিও দিতে চাচ্ছে না!

গত দুইদিন ধরে সে শুধু আম খেয়েই টিকে আছে! বুধবার সন্ধ্যায়ও সে কোন খাবার না পেয়ে ক্যাম্পাসের গাছ থেকে বেশ কিছু আম নামায়, এই উদ্দেশ্যে যে, এগুলো রুমে রেখে দিলে পাকার পর দুয়েকদিন খেতে পারবে। ক্ষুধার্ত থাকায় সে মানুষের সাথে স্বাভাবিক আচরণ করতে পারছে না, অল্পতেই সে রেগে যায়...! এতটুকু শুনেই ওসির চোখে পানি জমে যায়, সাথে উপস্থিত সকলের! ওসি তার স্ট্রাগলকে স্যালুট জানান। সেই সাথে তাকে থানায় নিয়ে আসাকেও অমানবিক উল্লেখ করেন।

অথচ আমাদের মাননীয় প্রো-ভিসি তথা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার কোন খোঁজ খবর না নিয়ে আম পাড়ার অভিযোগে নির্দয়ভাবে পুলিশের হাতে তুলে দেয়! পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আনুর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য। রাত ১০ টায় আনুকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রকল্যাণ তহবিল নামে একটা তহবিল আছে, এর কাজ কি, আমি জানি। এভাবে আনুরা সমাজে নিগৃহীত হয়, ক্ষুধার্ত থাকে, একসময় অপরাধী হয়ে ওঠে! এর জন্য দায়ী কে...?

আবদুল মজিদ অন্তর
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ রাত ৯:২৫
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×