এই বাংলা ব্লগে বেশ কয়েকদিন যাবৎ অনুপস্থিত আছেন মঈন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি আমাদের হাতেপায়ে ধরেছিলেন এক তুতো ভাইয়ের বিয়েতে হলুদের ছড়া লিখে দেবার জন্যে। সেই তুতো ভাইয়ের ছোট বোনের উষ্ণ সানি্নধ্যে মুরগী ভক্ষণের আবদার জানিয়ে এক কালজয়ী হলুদের ছড়া লিখে দিয়েছিলো এই মুখফোড়। এরপর থেকেই মাক্ষিচুস মঈন গায়েব! তাজ্জব! মুরগী খাওয়ানোর ভয়ে লোকটা ব্লগ ছেড়ে পালালো?
আর নিখোঁজ আমার প্রিয় ব্লগারু তালুকদার। আমি বহুদিন তাঁকে পেস্ট করতে ... থুক্কু, মাফ করবেন ... পোস্ট করতে দেখি না। তিনি প্রেমজনিত সমস্যায় ভুগছিলেন, আবার আত্মঘাতী হলেন কি না কে জানে? আপনারা তালুকদারের খোঁজ খবর নিন একটু।
হীরক লস্কর তাঁর অনুবাদ আর গবেষণার কাজে বলেকয়েই ফিরে গেছেন, সেঞ্চুরির পর একেবারে ঢাকঢোল পিটিয়ে অবসর ঘোষণা ... তবে আবার লেখা শুরু করলে আমরা খুশিই হবো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


