মন মোর মেঘেরি সংগী....
১৬ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘন ঘোর কালো আকাশ; টিপ টিপ বৃষ্টি। কিছুক্ষন পরে অঝোর ধারা, ঝরঝর....। আজকের সকালটা এমন ই শুরু হ'ল। গাড়ীর ছাদে ঝমঝম বাজনা; ওয়াইপারের দুই ডানায় পানি কাটার খেলা। । । মন উদাস হয়ে শব্দ ষ্মৃতিতে ডুব দিল। সেই কৈশোরের এমন দিন। । । টিনের চালে বৃষ্টির ঝম ঝম রিম ঝিম বাদ্য, সামনের পুকুরে বা জমে থাকা পানিতে টাপুর টুপুর শব্দ! জানলার গ্রীল ধরে তাকিয়ে থাকা আমার কৈশোর, ধুম বৃষ্টির চাদরে আবছা দৃষ্টিতে দিগন্ত। । । রাস্তায় ছাতা মাথায় আধভেজা মানুষ কিংবা প্লাস্টিক ঘেরাটোপে রিকশা যাত্রী.... সে আমার শৈশব, আমার কৈশোর!
হঠাৎ তীব্র হরনের শব্দ, কেপে ওঠা ষ্টিয়ারিং হুইল- বাস্তবতায় প্রত্যাবরতন। মতিঝিল এসে গেছে। বিমান অফিস, জনতা ব্যাংকের সামনে পানির পুকুর। ইট কংক্রীটের ঢাকা শহর। একটু পরেই অফিসে ঢুকে যাবো, মাসিক কিছু পয়সা আর নাগরিক সুবিধায় অভ্যস্ত আয়াসের জন্য নিজেকে ডুবিয়ে রাখবো....
সেই সহজ জীবন আর আসবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন