গত সোমবার সন্ধ্যার পর শশুরের বাসা থেকে বাসায় যাওয়ার জন্য বের হলাম এবং যথারীতি রিক্সাওলাদের করুণা ভিক্ষা করতে লাগলাম (করুণা ভিক্ষা বললাম এই জন্য যে, ওদের মন মত ভাড়া এবং জায়গা না হলে ওরা, কোথাও যেতে এবং কথা বলতে চায়না)। পাচঁ ছয়টা রিক্সা কে জিজ্ঞেস করার পর কেউই আর যাওয়ার জন্য রাজি হচ্ছিলনা। অগ্যতা কি আর করা, বউ আর বাচ্চা নিয়ে তাই রাস্তায় দাড়িয়ে আছি। হঠাৎ পাশ থেকে বসা এক রিক্সাওয়ালা জিজ্ঞেস করল, কোথায় যাবেন? জায়গার নাম বলার পর সে যাওয়ার জন্য রাজি হল এবং তিরিশ টাকা ভাড়া চাইল। যদিও সচরাচর আমি পচিঁশ টাকায় যাওয়া/আসা করি। যা হউক আমি যাওয়ার জন্য রাজি হলাম এবং যখন রিক্সায় উঠতে যাব তখন দেখলাম রিক্সাওয়ালার একটা পা নাই এবং তখন মোটামুটি একটা হোচট খেলাম। জিজ্ঞেস করলাম, তুমি কি পারবে? সে সাবলিল ভাবেই হেসে বলে উঠল, উঠেন.. ..। আমি তখন একটু ইতস্তত ভাব নিয়েই রিক্সায় উঠলাম এবং সে যথারীতি ভালভাবেই চালাতে থাকল।
আমার রিক্সা ভ্র্রমনটা একটু বেশীই করতে হয় তাই একটুক্ষন চলার পরই মোটামুটি বলতে পারি কার উপর কতটুকু ভরসা করা যায়। ঢাকা শহরে যেমন অভিজ্ঞ রিক্সাওয়ালা আছে তেমনি দুই এক দিনের অভিজ্ঞতা সম্পন্ন রিক্সাওয়ালাও আছে। যাহোক কিছুক্ষন রিক্সা চলার পর দেখলাম যে না তার উপর মোটামুটি আস্তা রাখা যায়। রিক্সা এগিয়ে চলছে আর আমি মুগ্ধ হয়ে ওর চালানো দেখছি। এক পর্যায়ে তার বাড়ি কোথায় এবং কিভাবে পা হারাল তা জিজ্ঞেস করলাম?
তার বাড়ি হচেছ বাগেরহাট এবং বিল্ডিং তৈরীর কাজ করার সময় দেয়াল
ভেঙ্গে তার উপর পরে যাওয়ায় তা একটা পা ভেঙ্গে যায় এবং পরে তা কেটে ফেলতে হয়। শুনে বেশ খারাপই লাগল। যাহোক রিক্সা যাচেছ, আমি এবং আমার ওয়াইফ মুগ্ধ ভাবে তা দেখছি। একপর্যায়ে বাসার অনেকটুক আগেই রিক্সা রেখে দিতে বললাম কারণ আমার বাসায় যাওয়ার পথে বেশ কিছুটা জায়গা এবড়ো থেবড়ো ভাবে ভাঙ্গা, তাই তাকে আর কস্ট দিতে চাইলাম না এবং তেমন! কনফিডেন্সও রাখতে পারছিলাম না কিন্তু সে আবারও ঐ একই ভঙ্গিতে, না বসেন! কি আর করা কোলে ঘুমন্ত মেয়েকে নিয়ে বসে আছি আর দেখছি এবং ভাবছি আমাদের দেশের অনেক শক্ত সামর্থ লোকেরাওত তা করে না এবং করতে চায়ও না। মুগ্ধ ভাবে দেখলাম কেমন করে কনফিডেন্সের সহিত এবড়ো থেবড়ো রাস্তায় দক্ষ ভাবে এগিয়ে গেল। শেষ পর্যন্ত সে আর পারছিলনা। এক জায়গায় তাকে নামতে হল। তখন আর বসে থাকতে পারলাম না। ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে ঐ অবস্তাতেই নেমে গেলাম। কিন্তু ঠিকই আমার ওয়াইফ কে বসা রেখেই এক পায়ে রিক্সা টেনে নিয়ে আসল। মানুষের ইচছা, মনোবল এবং কনফিডেন্সের নিকট সব কিছুই যে হার মানে তা ঐ দিন ঐ রিক্সাওয়ালার কাছে আবারও দেখলাম।
ঐ মুহুর্তে তাকে সম্মান জানানের মত আমার নিকট কিছু ছিল না, তাই ভাড়া তিরিশ টাকার পরিবর্তে পষ্ণাশ টাকা দিয়েই তাকে সম্মান জানালাম এবং বললাম অনেকদিন পর তোমার এই কনফিডেন্স দেখে ভাল লাগল। সাবাশ।
মানুষ ইচেছ করলেই যে অনেক কিছুই পারে তা আমর সবাই জানি কিন্তু সেই মোতাবেক কি কাজ করি? জাতি হিসাবে আমরা সবাই এক এবং অভিন্ন। তাই আসুন সবাই মিলে আমরা দেশকে কনফিডেন্সের সহিত এগিয়ে নিয়ে যাই। সমস্ত পৃথিবী দেখুক যে আমাদেরও অনেক কিছু করার ক্ষমতা আছে, আমরাও পারি।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবি হউক।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




