somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আধুনিকতার দখিনা বাতাসে সমাজবিমুখ আমিnএখনো খুলে রাখি বোধের উত্তর জানালাnসেই উত্তুরে বাতাসে আমার ঘরের ত্রিমাত্রিক শূন্যতায়nভেসে বেড়ায় আমার দুই মাত্রার কাগুজে চিন্তা

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জাপান- অ্যা কান্ট্রি ডিফাইন্ড বাই বাবলস!

লিখেছেন ঊনআশি, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

জাপান- অ্যা কান্ট্রি ডিফাইন্ড বাই বাবলস!

(ফ্রম আ নিউক্লিয়ার ওয়ান টু অ্যান ইকোনোমিক ওয়ান)

৷৷৷৷৷৷৷৷৷৷।।। আইভানহো মুকিত (২৪.০৯.২০১৯)।।।।।।।।।

ইকোনোমিক্সের লিটারেচারে আমার সবচেয়ে পছন্দের বিষয় ইকোনমিক ক্রাইসিস। আর ইকোনোমিক সাইকেল বা ইকোনমিক ক্রাইসিস পাঠের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানের অর্থনীতি একটা ক্লাসিক উদাহরণ হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের তিন দশকের অর্থনৈতিক উন্নয়ন বা ‘ইকোনোমিক মিরাকল’... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৮৮ বার পঠিত     ২ like!

কুড়িয়ে পাওয়া শব্দযুগল

লিখেছেন ঊনআশি, ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৩

কুড়িয়ে পাওয়া
শব্দযুগল
পুড়িয়ে ফেলো
প্রবল তাপে
সেই পোড়া ছাই
উড়িয়ে দিও
আকাশ পানে
মধ্য রাতে।

ছড়িয়ে দিও
ইচ্ছেমতন
রঙ বেরঙের
ইচ্ছে স্বপন
হারিয়ে যেও
রোজ বিকেলে
বিকেল যতই
হোক পুরাতন।

বাঁচিয়ে রেখো
শুন্যতাকে
দুচোখ ভরা
অপেক্ষাতে
অপেক্ষার ঐ
অষ্টপ্রহর
জমতে থাকুক
আসক্তিতে।

বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৯১ বার পঠিত     ৩ like!

ফিরতে হবে?

লিখেছেন ঊনআশি, ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

কোথায় তুমি?

হারিয়ে গেছি।
হারিয়ে গেছি শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে
হারিয়ে গেছি এই আকাশের মেঘের ভিড়ে
অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে
হারিয়ে গেছি ট্রাফিক জ্যামের লাল বাতিতে
শুন্য গতির চাকায় চেপে ঘামতে থাকা দুর্গতিতে
হারিয়ে গেছি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভীড়ে।

হারালে কখন ?

এই কিছুক্ষণ আগেই বোধহয়
না হয় তারও একটু আগে
কি আসে যায় যদি হারাই আরো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৮৯৬ বার পঠিত     ১ like!

অব্যয় স্বপ্ন

লিখেছেন ঊনআশি, ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৯


'যেহেতু'র জমিতে গড়ে ওঠে
'সুতরাং'এর যৌক্তিক অট্টালিকা
'এবং' এর দুপাশ জুড়ে বন্ধুত্ব খেলা করে
'কিন্তু'র পরে মেলা বসে বৈপরীত্যের
এবং অতঃপর
প্রচন্ড নৈর্ব্যক্তিক শব্দদের ভিড়ে
ক্রমশ অর্থহীন হতে থাকে
অনুভুতির প্রয়োজনীয় অস্পষ্টতা
কিন্তু তারপরও জেগে উঠে অব্যয় স্বপ্নরা
জেগে উঠে কল্পনার ডুবোচর
হয়তোবা অযথাই হঠাৎ কোথাও কেউ
লিখে চলে ভাবনাগুলো
সাদা কাগজ জুড়ে ভেসে বেড়ায়
নিউরণের অকৃত্রিম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     ০ like!

বিশৃঙ্খলার শৃঙ্খলে বাঁধা

লিখেছেন ঊনআশি, ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০২

বন্ধু হিসেবে আমি খুবই বিরক্তিকর তবে তার থেকেও বিরক্তিকর সত্য হচ্ছে আমারও একজন বন্ধু ছিলো; মানে এখনো আছে; আর ভবিষ্যতেও থাকবে (ও ব্যাটা না থাকতে চাইলেও ওকে থাকতে হবে)।

তার সাথে আমার পরিচয় স্কুলে পড়ার সময়। সময়টা সম্ভবত ক্লাস ফোরে। সে বছর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার দৌড়ের ইভেন্টে। বাশি বাজা মাত্র যেই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     ০ like!

মানুষ তার ভাষার সমান

লিখেছেন ঊনআশি, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

স্রষ্টা অথবা প্রকৃতি মানুষকে যেই বিশেষ উপহারটি দিয়েছেন তা হলো চিন্তা করার অসাধারণ এক ক্ষমতা আর সেই চিন্তাকে প্রকাশ করার জন্য বৈচিত্রময় সব ভাষা। ভাষা যেমন জাতি ভেদে ভিন্ন তেমন ভিন্ন আঞ্চলিকতা ভেদে। ভাষা যেমন শব্দাশ্রয়ী তেমনি ভাষা নৈঃশব্দাশ্রয়ী ও। ভাষার যেমন জন্ম আছে তেমনি আছে মৃত্যু। ভাষার ব্যক্তিত্ব... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     ০ like!

প্রান্তিকতার ভারসাম্য

লিখেছেন ঊনআশি, ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

পূর্ণ প্রতিযোগিতার বাজারে সর্বোচ্চ মুনাফার জন্য যুদ্ধরত
আমি আনুভূমিক প্রান্তিক আয়ের সরল রেখা
আর তুমি খরচের প্রান্তিকতায় ঠিক আগের মতোই পরাবৃত্তীয়
বক্রতায় সজ্জিত সৌন্দর্য
শর্ত ছিলো তোমার আমার মিলনেই হবে সর্বোচ্চ মুনাফা
আসবে ভালবাসার ভারসাম্য
কিন্তু সেই শর্তের একাকিত্বে ছিলো অপূর্ণতা
তাই প্রয়োজনীয়তার সাথে ভাবতে হয়েছে পর্যাপ্ততা নিয়ে
হয়তো ভালবাসার মতো অর্থনীতিও শুধু প্রয়োজনে তৃপ্ত নয়
সাথে চাই অনেক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     ০ like!

প্রতিবিম্বের প্রতিক্রিয়ায়

লিখেছেন ঊনআশি, ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫

আমার প্রতিবিম্বের প্রতিক্রিয়ায় প্রতিযোগিতার প্রতিচ্ছবি দেখি
নিশ্চুপ থেকেও প্রতিধ্বনিতে শুনি প্রচন্ড অট্টহাসি
প্রতিমূহুর্তে প্রতিবাদ করি প্রবল সংশয়ে
তবু ভাসমান প্রতিশোধ দেখি প্রতিনিয়ত প্রতিবিম্বে
ক্রীড়ানক আমি আমার আমিত্বের ।

নিজস্ব প্রতিবাদের প্রতিকার খুঁজি প্রতিক্ষণে
প্রসারিত হই
প্রমাণিত হই
তবু প্রয়োজনেও রই অপ্রকাশিত
প্রশ্নবিদ্ধ হই
পরিশ্রান্ত হই
পরিমিত হই
প্রান্তিকতার মাঝে প্রচ্ছন্ন এক পরাজয় খুঁজি
পর্যায়বৃত্ত আচ্ছন্নতায় ভুগে হতে থাকি পরিশুদ্ধ
প্রত্যহ খুঁজি প্রেষণা
পরিবেষ্টিত হই প্রকট... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৫০ বার পঠিত     ০ like!

বৃত্তাবদ্ধ পরিবর্তনশীলতা

লিখেছেন ঊনআশি, ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

সামাজিকতার সাদাকালো মুখোশ ছুঁড়ে ফেলে

মিশে যেও শেষরাতে নামা বৃষ্টিতে

কালো মেঘ এলে পড়ে নিয়ো ভালবাসার রঙিণ মুখোশ

আর সেই অদ্ভূত লাল শাড়ি।



শীতের ভোরে শিশিরে ভেঁজা রক্তলাল গোলাপ

দু'ঠোঁট ভরা উষ্ণ রোদ ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

কেউ কারো নয় আজ .... ছিলো না বোধহয়

লিখেছেন ঊনআশি, ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

শীতের সূর্যের মতো আকাঙ্ক্ষিত এক অস্পষ্টতা ঘেরা

ছায়াহীন প্রেমের অসংলগ্নতায় ঢেকে থাকা তুমি আমি আর ফেরারি সময়

কেউ কারো নয় আজ .... ছিলো না বোধহয়।



প্রেম আজ ছড়িয়ে আছে বিপ্লবে বিদ্রোহে

আগুন জ্বলছে আজ দ্রোহের কাছ থেকে ধার করা শক্তি নিয়ে

পুড়িয়ে মারবে আজ কিছুটা প্রেম আর অনেকখানি শূন্যতা ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৮৬ বার পঠিত     ০ like!

নক্ষত্রময়ী

লিখেছেন ঊনআশি, ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩১

নক্ষত্রময়ী, তুমিও বিশ্বাস করে ফেললে আমি ধ্বংস হয়ে গিয়েছি!

ছিয়াত্তর বছর অপেক্ষার প্রতিজ্ঞা করে আজ তুমি ও

নিঃসঙ্কোচে মেনে নিলে

আমার অপমৃত্যুর সংবাদ।

জেনে রেখো আমি ধ্বংস হইনি নক্ষত্রময়ী

শুধু তোমার সৌরজগতের হৃদয়ের প্রচন্ড উত্তাপে

একটু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     ০ like!

কোলাহলে বন্দী নিস্তব্ধতার মতো

লিখেছেন ঊনআশি, ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৬

তারুণ্যহারা বার্ধক্যের মতো অযাচিত

জানালাহীন বদ্ধ ঘরের মতো গুমোট

মাঠভরা শুষ্ক পাতার মতো মর্মর

স্রোতহীন মৃতপ্রায় নদীর মতো

কিছুটা বিশৃঙ্খল কিছুটা বিচ্ছিন্ন কিছুটা অস্বাভাবিক

কিছুটা খাপছাড়া সময় এসে পড়ে অসময়েই। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

সত্য মিথ্যা

লিখেছেন ঊনআশি, ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬

আর লিখবো না কোনদিন সত্য কবিতা কিংবা মিথ্যা গল্প

আর দেখবো না চোখ ভরে ঐ অস্তমিত সত্য সূর্যের আলোকছটা

শুধু মিথ্যা বৃষ্টিতে ভিজবো আজ

শুধু আমাকে ঘিরেই হোক না কিছুক্ষণ

মূষলধারে মিথ্যার বৃষ্টি।



আর বাসবো না ভালো কোন মানবীর হঠাৎ মিথ্যা অশ্রু ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৪২ বার পঠিত     ২ like!

A dead poet

লিখেছেন ঊনআশি, ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০২

A dead poet is all that I want to be

The day and night will pass by me

Some mind will seek for me

Some may not just forgive

A dead poet is he who can only live

In his poetry that others do believe. ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     ০ like!

অদ্ভূত

লিখেছেন ঊনআশি, ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫০

কেমন একটা অদ্ভূতুড়ে সময়

প্রিয়ার স্নিগ্ধ অতল চোখে ডুবে না মরে

মানুষ আজ ব্যস্ত পুড়ে মরতে পেট্রোল বোমার আদরে।



কেমন অদ্ভুত মানুষ আমরা

কিছু উচ্চারিত মিথ্য প্রতিজ্ঞার সমষ্টিতে ভুলে গিয়ে আমরা

উদ্ভ্রান্তের মতো নিজেদের অধিকার সঁপে দেই ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৫৪৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ