সামাজিকতার সাদাকালো মুখোশ ছুঁড়ে ফেলে
মিশে যেও শেষরাতে নামা বৃষ্টিতে
কালো মেঘ এলে পড়ে নিয়ো ভালবাসার রঙিণ মুখোশ
আর সেই অদ্ভূত লাল শাড়ি।
শীতের ভোরে শিশিরে ভেঁজা রক্তলাল গোলাপ
দু'ঠোঁট ভরা উষ্ণ রোদ
আর হৃদয়স্পন্দন মাখা তোমার ঠোঁটের কাঁপন
আর সেই অদ্ভূত লাল শাড়ি।
চলো আবার বের হই আকাশ দেখতে
এবার দেখবোনা চাঁদ দেখবো শুধু তারার মেলা
অথবা দেখবো শুধুই অন্ধকার ঐ রাত
কিন্তু কেন যেন আমি কখনোই বাড়াইনা হাত ।
তুমি আর আমি শুরু থেকে শেষ
কেমন যেনো একাকার এক
বৃত্তাবদ্ধ পরিবর্তনশীলতা
অনুভবে সৃষ্ট অধরা সৃষ্টি।
সেই কালো মেঘ
আর সেই শেষ রাতের বৃষ্টি
সেই হৃদস্পন্দন মাখা ঠোঁটের কাঁপন
আর সেই অদ্ভূত লাল শাড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


