চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে কি হৃদয়ে তোলপাড়?
তুমি নাই বলে কি অস্বস্তি?
তুমি নাই বিধায় কি নাই কৃতি?
তুমি নাই সেজন্য কি খারাপ ভাগ্য?
কত রূপে নিত্য তোমায় খুঁজি
কিন্তু পারি না সনাক্ত করতে।
শুধু ভেবে গেল দিন-রাত
এসো প্রিয় সানন্দে বুকে।
তুমি ছাড়া একা কঠিন সময়
আগ বাড়িয়ে বলো কথা।
প্রাপ্তি হয়ে দাও সুখ!
তুমি হয়ে এসো ভোর
তুমি হয়ে এসো খুশি!
আমি হতে চাই তোমার চিরদিনের প্রেমিক
আমি হতে চাই তোমার একমাত্র নাবিক।
উত্তরা, ঢাকা।
১৬.১০.২৬
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



