somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুয়া'দের কথা

২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কখনই খাঁচায় পাখি পোষার শখ ছিলনা।ব্যাপারটা কেমন যেন অমানবিক।আমার যেমন স্বাধীন থাকতে ইচ্ছে করে তেমন তো ওদেরও করে।তবে পাখি খুব ভালো লাগে ।বাসা থেকে যখন চোখ গেল পাখির 'চোখ গেল চোখ গেল' গান শুনি তখন নিজের অজান্তেই আবৃত্তি করি 'চোখ গেল চোখ গেল ,চোখ গেল পাখি,আমার মত তোরও কি চোখ উঠেছে নাকি,মাকে বল নুন জল দিতে ফোঁটা ফোঁটা ,আমি জানি কতখানি উপকারী ওটা।'

পাখি পোষার ব্যাপারে একটা আইডিয়া পেয়েছিলাম তিন গোয়েন্দার একটা গল্প থেকে।
এক পাখি বিশেষজ্ঞ তার বিশাল বাগানকে এক অদ্ভুত উপায়ে বার্ড গার্ডেনে পরিণত করেন।তিনি প্রথমে পাখি কিনে নিয়ে এসে কিছুদিন খাঁচায় রেখে পোষেন তারপর ছেড়ে দেন।পাখিগুলো গাছপালা সমৃদ্ধ বাগান পেয়ে আর কোথাও যেতনা।এভাবে হাজার হাজার পাখির কলকাকলিতে তার বাগান মুখরিত হয়ে ওঠে।
তখন থেকেই এভাবে পাখি পোষার একটা স্বপ্ন নিজের মধ্যে লালন করছি।যদিও জানি সে আশায় আসলে গুড়ে বালি।

এতো ভুমিকা আসলে একটি পাখির জন্য।আমার ভাগি্নর ময়না পাখি 'নেতেরতুয়া'।হেনরী রাইডার হ্যাগার্ডের 'মনিং স্টার' এর প্রধান নারী চরিত্র 'নেতেরতুয়া' থেকে তার নামকরণ।আমরা ছোট করে বলি 'তুয়া'।
তুয়া খুব সুন্দর করে কথা বলা শিখেছিল।সালাম দেয়া থেকে শুরু করে অনেক ধরনের কথা সে নিজের মনে বলতেই থাকতো।দিনের বেলা গলা ছেড়ে গান গাইতো।আর রাতের বেলা হয়ে যেত ধ্যান-গম্ভির সাধক।রাতের বেলা তার খাঁচা মোটা কাপড় দিয়ে ঢেকে দিতে হত।রাত বলে কথা,আলোর অত্যাচার কি সহ্য করা যায়?
কিন্তু হঠাৎ একদিন ভয়ানক অসুখে পরলো তুয়া।সমস্ত কথা,গান অফ হয়ে গেল।নিজর্ীব হতে হতে একসময় দেখা গেল চুপচাপ চোখ বন্ধ করে পরে থাকাই তার কাজ।এভাবে ছিল দুই থেকে তিন সপ্তাহ।এখন তুয়া সুস্থ তবে আগের সব কথা ভুলে গেছে। নতুন করে আবার শিখছে।

আমি জানিনা 'তুয়া'দের আমার কেন এতো ভালো লাগে।শুধু রংবেরঙের তুয়া দেখে চোখের সাধ মেটাতে ইচ্ছে করে।ওদের গান শুনে কানকে শান্তি দিতে ইচ্ছে করে।কিন্তু ওরা যে থাকে সবুজের আড়ালে।তারপরও ওরা সবসময় ভালো থাকুক এই কামনা করি।

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৫৭
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×