আমার জীবনে এই পর্যন্ত দেখা সেরা শিক্ষদের কথাই বলছি। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি এরকম শিক্ষদের কাছে পড়তে পেরে।
হুমায়ুন কবীর হুজুর, আমি মনে হয় সেভেন থেকে শুরু করে আলিম পর্যন্ত ওনার কাছে পড়েছি। এত্ত সহজ সরল মানুষ আমি আর দেখি নি। সাধাসিধে জীবন যাপন করেন। নেই কোন উচ্চাভিলাস। এমন মানুষ আমি মনে হয় আর দেখি নাই।
আব্দুল হান্নান হুজুর, আলিমের টেষ্টের পরে অন্য সাবজেক্ট পড়লেও মূলত ওনার কাছে পড়েছিলাম আরবী ১ম পত্রের জন্য। সবটেয়ে কঠিন পড়া গুলোকে সহজ করে বুঝিয়ে দিতেন কিভাবে জানি। আমার মনে হয় ওনার সবচেয়ে বড় গুণ এটা। আমি যেসব প্রশ্ন গুলো কঠিন বলে বাদ দিয়েছি সেগুলিই উনি জায়গায় বসিয়ে মুখস্ত করিয়েছেন। বলেছেন ঐ প্রশ্নটার জন্য আমাকে ৩০মিনিট সময় দিবে আমার দ্বায়িত্বে মুখস্ত করিয়ে দিব। সাধারনত টিচারদের কথা থাকে "বোঝানোর দ্বায়িত্ব আমার পড়ার দ্বায়িত্ব তোমার"। কিন্তু আমার মনে হয় পড়ার দ্বায়িত্বটাও উনি নিয়ে নেন।
আমরা বলি সারা বছরের টিচার হলেন হান্নান হুজুর আর পরীক্ষার সময়ে সাজেশন্স এর জন্য হুমায়ুন হুজুর
মিজার স্যার, আমার অংক স্যার। খুব সহজ সরল একজন মানুষ। এই সরলতার জন্য সবাই তার সাথে মজা করে এমনকি ছাত্ররাও মজা করে, ধোঁকা দেয়। স্যারের অংকের সাজেশান্স খুবই কারর্যকর এজন্য ছাত্ররা সারাবছর না পড়ে পরীক্ষার সময় উনার বাসায় যায় আর স্যার ও সহজ সরল মানুষ দিয়ে দেন। এমন ও দেখা গেছে বোর্ড পরীক্ষার প্রশ্নের ১,২,৩ নং অংক স্যারের সাজেশন্সের ১,২,৩ নং এ পরে গেছে।
এমন সহজ সরল মানুষটাকেই এত ফাঁকি দিয়েছি যে এখন মনে পড়লে খারাপ লাগে। টেন এ উঠে বলেছিলাম স্যার আর ফাঁকি দিব না। ভাল হয়ে যাব। শুনে স্যার খুব খুশী হয়েছিলেন।
বোর্ড পরীক্ষায় ৭৩ এর আনসার করে এসে বলেছিলাম ৮৩ আনসার করেছি। স্যার কষ্র পাবে এজন্য মিথ্যাটা বলে ছিলাম। স্যার খুব উদ্দিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন "তাহলে কেটে-ছিড়ে ৮০থাকবে না??" বল। তখন ই বুঝে ছিলাম এই লোকটা আমাকে নিয়ে কতটা চিন্তা করে, যা আমিও আমাকে নিয়ে করিনাই। নিজেকে চরম ভাবে ধিক্কার দিলাম। খুব খারাপ লেগেছে।
সাইফুল স্যার, আমার দেখা ইংরেজীর সেরা স্যার। আমি আরো টিচারের কাছে পড়েছি কিন্তু উনার মত স্যার পাইনি, মনে হয় আর পাবো ও না। স্যারের পড়ানোর স্টাইল ই অন্য রকম। অন্য কোন স্যারের কাছে পড়তে গেলে মনে হয় অনেক কিছু বাদ দিয়ে পড়াচ্ছেন উনারা। সাইফুল স্যারের কথা শুধু আমিই ভাল বলবনা যারা পড়েছে তারা সবাই ই বলবে। আর একজন হাই স্কুলের টিচারের কাছে বাংলাদেশের সেরা স্কুল&কলেজের স্টুডেন্টরা পড়তে আসে সেটা শুধু এমনি এমনি না। যদিও তার সাফল্যে যারা জেলাস তারা বলে স্যার চেহারা দিয়ে মার্কেট পেয়েছে। ২৫০ এর উপরে স্টুডেন্ট সবাইকে মনে রাখা সম্ভব না কিন্তু তার পরও রাস্তায় দেখা হলে পড়াশুনার খবর এবং ভাইয়ার কি অবস্থা সব জিজ্ঞেস করে। এটা আমার সৌভাগ্যই বলতে হবে।
যারা আমার পোষ্ট পড়েছেন ভাইয়া এবং আপু তাদের বলছি যদি মনে চায় তবে আপনাদের ছোট ভাই-বোনদের চাইলে স্যারের কাছে পড়িয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস ফল পাবেন।
স্যার মণিপুর স্কুলের ইংলিশ টিচার।
সব শেষ বলছি আমার সব শিক্ষদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



