ডিজিটাল জিডি করার কারনে বাংলাদেশে ন্যায়বিচার ব্যবস্থা বর্তমানের চেয়ে স্বচ্ছ এবং জবাবদিহিমুলক হয়ে উঠবে
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"জিডি (জেনারেল ডায়েরী-প্রাথমিক অভিযোগ) করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়"--এ কথাটা আমরা হামেশা পত্রিকার পাতায় দেখি। সম্প্রতি ব্লগার নিলয় খুন হবার পরেও একথা আবার পত্রিকার পাতায় এসেছে। আমার মতে, ডিজিটাল বাংলাদেশে যদি জিডি করার পদ্ধতিটি অন্তত: ডিজিটাল করা যায় (ই-মেইল এবং /অথবা মোবাইল ফোন এস এম এস মেসেজিং এর মাধ্যমে) তাহলে জনগণের অনেক উপকার হবে। নির্দিষ্ট ঠিকানায়/নম্বরে ই-মেইল অথবা এসএমএস-মাধ্যমে অভিযোগ করার সাথে সাথে প্রাপক কম্পিউটারে একটি জিডি নং সহ একটা প্রাপ্তি স্বীকার করা রিপ্লাই মেইল বা রিপ্লাই এসএমএস যদি অভিযোগকারীর কাছে আসে, তবে আর পরবর্তিতে পুলিশ অভিযোগের জিডি গ্রহন করেনি এ অভিযোগের অবকাশ থাকবে না। সমালোচকরা হয়তো বলবেন এই সি্স্টেমে কিছু ভুয়া বা ব্যক্তিগত হিংসামুলক কারনে মিথ্যা অভিযোগের জিডি দায়ের করা হবে। তার জবাবে বলবো ব্যক্তিগত হিংসা বশত: হয়রানিমুলক জিডি কি এখনও করা বন্ধ আছে? তাছাড়া, প্রথম প্রথম হয়তো ফেক ইমেইল আইডি খুলে সাইবার ক্যাফে থেকে বা বিকল্প সিম কার্ড ব্যবহার করে ভুয়া জিডি করা সম্ভব হবে কিছু ক্ষেত্রে, কিন্তু যতই দিন যাবে সাইবার ক্যাফে গুলোর এবং মোবাইল ফোন কোম্পানীগুলোর রেকর্ড কিপিং এবং মনিটরিং ব্যবস্থা যত উন্নত হবে এই ধরনের জালিয়াতির সুযোগ ততোই কমে আসবে, এবং কিছুদিন পরে দেখা যাবে ডিজিটাল জিডি করার কারনে বাংলাদেশে ন্যায়বিচার ব্যবস্থা বর্তমানের চেয়ে স্বচ্ছ এবং জবাবদিহিমুলক হয়ে উঠবে।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন