somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটের সাতকরা

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিলেটবাসীর কাছে সাতকরা একটি অতি পরিচিত ও টকজাতীয় ফল। সাতকরার ঘ্রাণই সাতকরার অন্যতম বৈশিষ্ট্য। অনেকটা কমলালেবুর মতো গোলাকার এই সাতকরা সিলেট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়। আগে সিলেট ছাড়া বাংলাদেশের অন্য কোথাও এই সাতকরা দেখা না গেলেও বর্তমানে সিলেট অঞ্চল ছাড়িয়ে দেশ বিদেশের জনপ্রিয় হয়ে উঠেছে এবং সুনাম ছড়িয়ে পড়েছে। প্রবাসে বসবাসকারী সিলেটবাসীর কাছে এর চাহিদা ব্যাপক।

আর একটি কথা না বললেই নয়, এটি ভারতের আসামের পাহাড়ি এলাকার আদি ফল। সিলেটের জৈন্তাপুর, গোয়াইন ঘাট, জাফলং ছাড়াও এখানকার পাহাড়ি টিলায় সাতকরার চাষ হয়। লেবু গাছের মতো সাতকরা কাটা ভরা গাছ যার উচ্চতা প্রায় ২০ থেকে ২৫ ফুট পর্যন্ত দেখা গেছে। ফাগুন মাসে ফুল আসে ও জ্যৈষ্ঠ-আষাঢ়ে ফল হয়। সিলেটে এর প্রচুর চাহিদার কারণে পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম ও মেঘালয় থেকেও আমদানি হয়। সাতকরা একটি ভিটামিন সমৃদ্ধ ফল এতে ভিটামিন সি, ক্যালসিয়াম ও ফসফরাস আছে। এমন কি ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়। উল্লেখ্য যে সাতকরার আচার সিলেটের মনিপুরী বাসীদের হাতে বানানো বিখ্যাত আচার।

গরুর মাংসের সাথে সাতকরা একটি বিশেষ মজাদার ও জনপ্রিয় মুখরোচক খাবার। এই সাতকরা গরুর মাংসের সাথে রান্নায় মাংসের স্বাদ দ্বিগুণ ও অতুলনীয়। আমার ধারণা যে একবার এই সাতকরা সহ গরুর মাংসের স্বাদ পাবেন তিনি বারবার খেতে চাইবেন। স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে গরুর মাংস রান্না করি, সেখানে শুধু এক কেজি গরুর মাংসে অর্ধেকটা সাতকরা (লেবুর মাঝের অংশটুকু যেভাবে কেটে বাদ দিয়ে থাকি) এবং গরম মসলার পরিবর্তে এক চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিতে হবে। প্রেসার কুকারে রান্না করলে মাংসের সাথে একেবারে দিয়ে দিতে হবে আর সাধারণ চুলায় রান্না করলে মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন সাতকরা দিয়ে দিলেই হবে ।




















সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৮
৪৬টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×