somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা, আমি ও আমার বন্ধু

১০ ই মে, ২০০৯ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ আকাশের তারায় তারায় চাঁদের জোছনা
ঝিরি-ঝিরি কাঁপন তোলা, উদাসী হাওয়া
আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়
স্মৃতির বুকে অশ্রু ঝরে, হৃদয় ভেসে যায়
আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায়

কত স্বপ্ন ছিল বুকের ভিতর তোমায় নিয়ে মাগো
সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো
তোমার ছেলের কাটছে সময় কেমন অসহায়
আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়

আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি
এই হৃদয়খানি উজাড় করে মা বলে ডাকি
কেমন করে নিরব থাকো, কোন সে মমতায়
আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়


ক্লোজ-আপ ওয়ান প্রতিযোগিতায় গাওয়া রাশেদের গান মা

আজ ’মা দিবস’। সবার জীবনের সবচেয়ে নির্ভরতার স্থান, ভালোবাসার স্থান, পরম মমতার স্থান এই মায়ের কোল। সেই সকল মায়ের প্রতি শ্রদ্ধা। আমার মা এখনো আছেন। এখনো আমি ফোন করে মায়ের কন্ঠ শুনতে পাই। এখনো আমি পরীক্ষা দিতে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে মা ফোন করে মনে করিয়ে দেন, ’শান্তভাবে পরীক্ষা দিবে। ঠাকুরের নাম নিয়ে বের হও।’ বাসা থেকে যখন ঢাকায় ফিরে আসি, আজ প্রায় ৪ বছর হতে চলল, এখনো সবসময় মাকে প্রণামের পর মাথায় হাত বুলিয়ে কড়ে আঙুলে কামড় দিয়ে আর্শীবাদ করে দেন। প্রতিবার আমি বিরক্ত হই। কি সব ছেলেমানুষী কর!! যখন রিকশায় উঠি তখন হঠাৎ পেছনে পরে গেলে এখনো দেখি মায়ের চোখ ভেজা। আমি চোখ ফিরিয়ে নেই। প্রতিবার ভাবি, আর না। আর মা’র সাথে ঝগড়া করব না, রাগারাগি করব না, মাকে বকবো না। কিন্তু, তারপরও আবারও ঝগড়া করি। আবারও রাগ করে মা’র ফোন ধরি না। মাকে ফোন করি না। মা রাগ করেন। নিজে ফোন করেন না। দাদা ফোন করে, দাদা কথা বলে, পাশ থেকে মা প্রশ্ন শিখিয়ে দেয়!! আমি আড়িপেতে শুনি.. ”কি খাইছে জিজ্ঞেস কর। টাকা লাগবে কিনা??”

এই লেখাটা আমার ভাইপ্রতিম এক বড় ব›ধুকে উদ্দেশ্য করে। হাফ-প্যান্ট পরা বয়স আমরা একসাথে। একই বিল্ডিংয়ে উপরতলা-নীচতলা!! আমার ২ বছরের সিনিয়র, কিন্তু, তাতে কি?? আমাদের তুই-তুই সম্পর্ক!! মা আর আন্টির মাঝেও খুব হৃদ্যতা। আমার মতই ওর সাথে আন্টির সারাদিন খটমটি!! সারাদিন ঝগড়া, চেয়ার-টেবিল নিয়ে টানাটানি!! আমরা নিচে থেকে শুনি!! এই আন্টি কোন এক পূজো উপলক্ষ্যে বাসা থেকে বের হয়েছিলেন। সেদিন আমার বন্ধুও বাসার বাইরে টিউশনিতে ব্যস্ত। ফিরতি পথে রাস্তায় লোকজনের ভীড়। উৎসুক বন্ধুও ভীড় ঠেলে তার সবচেয়ে নির্ভরতার স্থানের করুণ পরিণতিটি চাক্ষুস করল। চলন্ত ট্রাকের ধাক্কায় রিকশা উল্টে মাথায় আঘাত। কে নেবে এই মহিলার দায়িত্ব?? মানুষ শুধু তাকিয়েই থাকে আর হা-হুতাশ করে যায়!! বন্ধু দ্রুত সিএনজি ডেকে হাসপাতালের পথ ধরে। তার সৌভাগ্য। যার কোলে মাথা রেখে সে বড় হয়েছে.. সে-ই আজ তার কোলে মাথা রেখে নির্ভরতায় চোখ বুজে। আমি অনেকদিন তার সাথে দেখা করতে যাইনি। উপরতলায় থাকে। আমি নীচে বসে ঝিম ধরে থাকি। কি সান্ত্বনা দেব আমি?? বলব, দু:খ করিস না। সবাইকেই যেতে হয়।
আমার কাছে পরম উপহাস মনে হয়। কিছু বলা হয় না। ওর সাথে দেখা হয় না। আন্টির শেষকৃত্যে যেতে হবে। আংকেল এসে অনুরোধ করেন, বাবা, তুমি কি যাবে আমাদের সাথে?? আমি পাশ কাটাই পরীক্ষার উছিলা দিয়ে!! নিজের দায় সাড়ি ১ মাস পরের অনুষ্ঠানে গিয়ে!!
আমার মা ওদের বাসায় যান। প্রায়ই এটা-ওটা রান্না করে নিয়ে যান। মোটামুটি শোক সামলে ওঠার পর একদিন ওদেও বাসা থেকে ফিরে কি এক কথা প্রসঙ্গে হঠাৎ বলে উঠেন.. দেখিস তুই আমার সাথে সারাদিন চিল্লা-চিল্লা করিস.. একদিন ওর মত তুই-ই সবচেয়ে বেশি কাঁদবি। আমি থমকে যাই।

আমি ওর মত সৌভাগ্যবান হতে চাই না। আমি আমার মাকে আজীবন আমার সাথে চাই। আমি স্বপ্ন দেখি, একদিন আমার আর আমার ভাই’র মাঝে ঘুম ঝগড়া!! কথা কাটাকাটি। আমাদের দু’জনেরই তখন বিয়ে হয়ে গেছে!! আমাদের স্ত্রী’রাও আমাদেও উস্কানি দিচ্ছে!!
মা-বাবা দূরে বসে হাসছেন!! কারণ, ঝগড়াটা যে তাদের নিয়েই!! কেন, মা-বাবা একজনের বাসায় বেশিদিন থাকেন না!! আমি চাই, আমার বাসায় থাকুন। আমার কাছে থাকুন। ভাইয়া’র ও একই দাবি। তাই নিয়ে দু’জনের ঝগড়া-ঝাঁটি!!

শুভ মা দিবস।

আজ, ভোরে মাকে এস.এম.এস পাঠিয়েছি.. love you MA
মা এস.এম.এস পড়তে পারেন না। আমি নিশ্চিত, বাবা/ ভাইয়া খুলে দিয়েছে!! কিন্তু, সাথে সাথে এও নিশ্চিত, যে উত্তরটা এসেছে.. valo theko সেটা মায়ের নিজের হাতে লেখা।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৯ রাত ৮:৫২
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×