বেশ কয়েকদিন যাবৎ একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ভয়ে কিছু বলি না। কারন, নাস্তিকেরা যে পরিমান আক্রমণাত্বক ভাষায় কথা বলে, আমি তার জবাব দিতে পারব না। তার পরও সাহস করে প্রশ্নটা করেই ফেলি। প্রশ্নটা হচ্ছে, "নাস্তিকেরা কি বিয়ে করে? করলে কোন রীতিতে করে?" মানে তাদের বিয়ের ধরণটা কি রকম? একজন মুসলমান ইসলাম ধর্মের রীতি অনুসারে, হিন্দু ধর্মলম্বী হিন্দু রীতিতে; এভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মের রীতি অনুসারে বিয়ে করে। নাস্তিকেরা কি করে?
নোট: প্রশ্নটা সবাই অন্য রকম মানে করছে দেখছি। আমি আসলে বোঝাতে চেয়েছি, তারা যদি কোন ধর্ম না মানে তবে ধর্মীয় রীতী অনুসারে বিয়ে করে কেন?
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




