অসুখের এই বাংলাদেশে কে আর আছে সুখে?
দেশের নেতারা যখন এখানে রোগী আর ভোগী
দেশের মানুষের জন্য শুধু শুকনো কথায় ভেজানো চিড়া
আর কিছুই নেই বরং ঘাড়ের ওপরে বাজেটের মরার খড়গ
আমি তুমি সবাই এখানে যেন মানসিক রোগী
এ এক অস্থির সময় আমরা করছি পার
বিবেচনাবোধহীনভাবে সবকিছুই চলে এখানে
এই অসমতার খড়গ, এই বৈষম্যের হাত থেকে নেই কি নিস্তার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


