শোনো মানবী,
তুমিতো তোমার পথে চলে যাচ্ছ____
কখনো কি ভেবেছ হাজারবার নয় একটিবার
তোমার আশ্রয়ে একটা পরিপূর্ণ জীবন
তোমার করুণাতে একটা সুশ্রী বাগান
ধ্বংস হয়ে যাবে, রক্তে রক্তে খেলা চলবে
চোখের রক্ত, মন পুড়ে যাওয়ার জ্বালাময়ী ক্ষত
সন্ধ্যার লগ্নে শ্মশানের আশেপাশে জমে থাকা ভয়
মৃত্যুর কাছে হবে তার জয়।
শোনো মানবী,
একটি বারের মতো মনে হচ্ছে না?
এই প্রকৃতিতে তোমার রুপের খেলা চলতো
এই রঙবিহীন বাতাসে মৃদু সুবাসে নেই তোমার গন্ধ
নেই তোমার ছায়ার পাশে আমার ছায়া এবং মায়া
নেই যেখানে তোমার নিঃশ্বাস সেখানে আমার বিশ্বাস
আশ্বাসে রোদের রঙ ধরেছে দখলে চারিদিক
বাড়ছেতো বাড়ছে তার গায়ের পুড়ার গন্ধ
তারপর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আয়ুষ্কাল।।
শোনো মানবী,
জেনে রাখো_____
মৃত্যু যেও সকল জীবিত থাকা মানবের একটা শেষ উপহার,
তোমার দেওয়া এক মৃত্যু এই উপহারেও আমি উজ্জিবিত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


