বহুরূপীতা
২৭ শে জুন, ২০০৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অন্ধকার ঘরে বসে থেকে একা,
চোখ দুটো বন্ধ করে
দেখার চেষ্টা করো জগতটাকে
মানুষকে চেনার তরে:
আসলে মানুষের ভেতর-বাহির
আকাশ আর পাতাল,
দিনের বেলা যে বিচার করে
রাতের বেলায় সে মাতাল:
মানুষকে যারা আটকে রাখে
নিয়ম-শৃংখলার ফাঁদে,
নিয়ম -কানুন মানতে গেলে
তাদের নীতিতেই বাঁধে:
ধর্ম নিয়ে যারা করে বাড়াবাড়ি
অকারণে ফতোয়া ঝাড়ে,
ধর্মীয় বিধান ভাঙে তারাই
নির্বিচারে বোমা মারে:
নারী-নির্যাতনের কোনও বিচারকারী
যখন নিজের বাড়ি ফেরে,
তাদের কারো স্ত্রী,পুত্র-বধূর
হয়ত কান্না যায় বেড়ে:
দায়িত্ব মানুষকে রক্ষা করার
তাদের বলি মোরা রক্ষক,
অপরাধীদের মদদ দিয়ে
রক্ষকেরাই আজ ভক্ষক:
দেশের উন্নতি করবে যারা
তারাই করে রাজনীতি,
ধন-সম্পত্তির পাহাড় গড়ে,
দেশের হয়না কোনও গতি:
পহেলা বৈশাখের দোহাই দিয়ে,
পান্তা-ঈলিশ খায় যারা,
পরের দিনটি থেকে চলেনা তাদের
চাইনীজ ফাস্ট-ফুড ছাড়া:
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন