somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিসেস মেহবুবা জুবায়ের, যাস্ট শাট আপ...

৩১ শে মার্চ, ২০১০ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারন সত্যিই এখানে আপনার কোনই কাজ নাই, কোন ভুমিকাই নাই। মুহাম্মদ জুবায়ের এর প্রিয়তমা স্ত্রী হিসাবে আপনি অবশ্যই যে কোন জুবায়ের ভক্তের কাছে শ্রদ্ধার পাত্রী, কিন্ত শুধুমাত্র এই ব্যক্তিগত ঘনিষ্ঠতাকে পূঁজি করে আপনি যখন যুক্তিহীন ভাবে কলম ধরেন, তখন তা এমনকি মুহাম্মদ জুবায়েরের জন্যও মোটেই সম্মানের বিষয় হয় না। আপনাকে বুঝতে হবে অগ্রজ সাহিত্যিকদের যখন পরবর্তী সময়ের লেখকরা সমালোচনা করেন, কাটাঁছেড়া করেন- সেখানে স্ত্রীদের কোনই ভুমিকা থাকে না। মুহম্মদ জুবায়ের তার সুদীর্ঘ লেখালেখির কোথাও কখনও দাবী করেন নি- তিনি তার যাবতীয় লেখা তার স্ত্রী মেহবুবা জুবায়ের এবং তার তথাকথিত সচল পরিবারের সদস্য দেবরদের জন্য লিখেছেন। তা যখন নয়- তখন অনুজ লেখক হিসাবে সুমন রহমান তার অগ্রজ মুহম্মদ জুবায়ের সম্পর্কে সমালোচনা করবেন, নতুন দৃষ্টিতে দেখবেন, নতুন ভাবে মুল্যায়ন করবেন... এটাই কি স্বাভাবিক ঘটনা নয়? যুগে যুগে কি আমরা এমনটিই দেখি নাই? এর মধ্যে পিঠে ছুঁরি মারার মতো উদ্ভত প্রসঙ্গ কোথা থেকে আসে?

ফলে সুমন রহমান তার সমসাময়িক দেখা লেখক হিসাবে মুহম্মদ জুবায়ের সম্পর্কে যা লিখেছেন তার জবাব দেওয়াটা আপনার স্বামীর প্রতি স্ত্রীর যা কর্তব্য — মোটেই তার আওতায় পড়ে না। এটা বাংলা ভাষার দুজন লেখকের মামলা- যা বাংলা ভাষার অপরাপর লেখকরাও মনোযোগ সহকারে লক্ষ্য করছেন। ফলে সুমনের এই রচনা যদি সঠিক সমালোচনা বলে কারো কাছে না মনে হয়, তবে তা নিয়ে যোগ্য উত্তর প্রতি উত্তর দেওয়ার অজস্র লেখক বাংলা ভাষাতেই আছে। এ ক্ষেত্রে পালটা যুক্তি দেবার কাজটা বর্তায় তার অনুসারীদের কাঁধে, তাঁর সমচিন্তার বন্ধুদের উপর। এটা নিয়ে তারা নিশ্চয়ই যুক্তিপুর্ণ ভাবে সুমনের বিরুদ্ধে কলম ধরবেন। আপনাকে এ কথাটা বিশ্বাস করতেই হবে- দুনিয়ার কোন লেখক কিংবা চিন্তাবিদকে এই ভরসা করে লেখালেখি করতে হয় নাই — যে তার অবর্তমানে তার পক্ষে তার স্ত্রী তার তথাকথিত দেবরদের ভরসায় কলম ধরবেন। কোন বিরুদ্ধ মত বা চিন্তাকে মানহানির মামলার মতো হাস্যকর ধমকি দিয়ে মোকাবিলা করবেন।

এই কথাগুলো একান্ত বাধ্য হয়েই আপনাকে বলছি, কারণ মুহম্মদ জুবায়ের এর স্ত্রী হিসাবে আপনি সচলের পৃষ্ঠা ভরে বাক্যের পর বাক্য সাজিয়ে যা লিখেছেন- তাতে প্রতিটা শব্দে ফুটে উঠেছে আপনার বাচালতা, অজ্ঞতা এবং মুর্খতা। সচলের যে সব দেবরদের ভরসায় আপনি কলম ধরেছেন- তাদেরই উচিত ছিল আপনাকে জানানো বিশ্বসাহিত্যের ইতিহাসে সমালোচনামুলক সাহিত্য কত গুরুত্বপুর্ণ জায়গা দখল করে আছে। চিন্তার দর্শনের বিকাশে মার্ক্স এঙ্গেলসদের হাতে পড়ে জনাব ড্যুরিং কিভাবে এন্টিড্যুরিং হিসাবে বিখ্যাত হয়ে আছেন। ফিলজফি অব প্রভার্টি কিভাবে হয়ে গেছে প্রভার্টি অব ফিলজফি। বেশীদুর নয় এই বাংলা ভাষাতেই সলিমুল্লাহ খান যেভাবে প্রফেসর আব্দুর রাজ্জাককে ছিড়ে খুড়ে ফালা ফালা করেছেন, সমালোচনামুলক সাহিত্য হিসাবে তা অসংখ্য পাঠকের কাছে সমাদৃত হয়েছে। কে জানে, হয়তো পরবর্তী কালের কোন লেখক ভিন্ন কোন যুক্তিতে, পৃথক কোন দৃষ্টিভঙ্গিতে একই রকম ভাবে সলিমুল্লাহ খানকে ছিঁড়ে খুঁড়ে ফালা ফালা করবেন না-- তা কে বলতে পারেন?

তবে আমরা নিশ্চিত সে বিতর্কে মিসেস সলিমুল্লাহ খানের কোন (অন্ততঃ স্ত্রী হিসাবে) ভুমিকাই থাকবে না, এমনকি মানহানির মামলা দেবার কোন হুমকিই আসবে না। আসা উচিত নয় অন্ততঃ...

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ রাত ১:৫৭
৪৪টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×