সাংবাদিকতা নিয়ে ধারাবাহিক নাটক 'কাগজের মানুষ'
২০ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিনই পত্রিকার পাতাজুড়ে আসে নানা খবর। কোনো খবর দেশের সাধারণ মানুষকে করে তোলে পুলকিত কিংবা আন্দোলিত, আবার অনেক খবর দেশের মানুষের চোখকেও খুলে দেয়। অনেক ক্ষেত্রে এসব কলমসৈনিক জীবনবাজি রেখে পাঠকের জন্য তুলে আনেন নেপথ্যের কাহিনী। আর পত্রিকার পাতায় আসা এসব সংবাদকে কেন্দ্র করেই আরটিভিতে আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক 'কাগজের মানুষ'। নাটকটি প্রতি বুধবার রাত 9টা 20 মিনিটে প্রচারিত হবে। প্রাথমিক পর্যায়ে ধারাবাহিকটির 26 পর্ব প্রচারিত হবে। নাটকটি প্রযোজনা করেছে মাছরাঙা প্রোডাকশন লিমিটেড। 'কাগজের মানুষ'-এ নাট্যরূপ দেওয়া প্রতিটি ঘটনাই একপর্বে সীমাবদ্ধ থাকবে। প্রতি পর্বেই থাকছে আলাদা আলাদা কাহিনী। এসব পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, আমিরুল হক চৌধুরী, আজাদ আবুল কালাম, প্রমুখ। আশরাফী মিঠু এবং মাহবুব হাসান জ্যোতির রচনায় ধারাবাহিকটির পরিকল্পনা এবং পরিচালনা করেছেন আশরাফী মিঠু। আর ক্যামেরায় আছেন নেহাল কোরাইশী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন