'অনেকটা কাকতালীয়ভাবেই সংবাদ উপস্থাপনায় আসা। একদিন সংবাদ সম্প্রচারের কিছুক্ষণ আগে এক উপস্থাপক জানান, তিনি আসতে পারবেন না। একুশে টিভির বার্তা বিভাগের প্রধান সাইমন ড্রিংকে এ খবর জানালে তিনি এক প্রকার জোর করেই আমাকে সংবাদ উপস্থাপন করতে বাধ্য করেন।' এনটিভি নিউজের নির্বাহী প্রযোজক ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক শামসুদ্দিন হায়দার ডালিমের সংবাদ উপস্থানা শুরু এভাবেই।
তিনি বলেন, সংবাদ উপস্থাপনার সবচে সম্ভাবনাময় সময়ে আমরা এসে পেঁৗছেছি। ভবিষ্যতে 24 ঘণ্টার নিউজভিত্তিক চ্যানেলের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। এখন অধিকাংশ উপস্থাপক অপশনাল হিসাবে টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপনা করেন। আমার ধারণা, 24 ঘণ্টার নিউজ চ্যানেল চালু হলে সংবাদ উপস্থাপনাকে অনেকেই মেজর ওয়ার্কের পেশা হিসাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রহণ করবে।'
টিভি মিডিয়ায় শামসুদ্দিন হায়দার ডালিমের কাজ শুরু কিশোর বয়সে 1980 সালে 'ছোট্ট খবর' অনুষ্ঠানে খবর পাঠের মধ্য দিয়ে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষে 1996 সালে রিপোর্টার হিসেবে যোগ দেন বিশ্বব্যাপী সংবাদ সরবরাহকারী সংস্থা এসোসিয়েটেড প্রেসের টেলিভিশন নেটওয়ার্কের (এপিটিএন) বাংলাদেশ প্রতিনিধি হিসেবে। 1999 সালে বাংলাদেশের প্রথম টেরিস্টেরিয়াল চ্যানেল একুশে টিভি চালু হলে নিউজের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ শুরু করেন।
ডালিম মনে করেন, এখন যারা সংবাদ উপস্থাপনায় আসছেন তাদের শুধু লিখিত সংবাদ পাঠ করলেই চলবে না; সংবাদ সম্পর্কে বাস্তব ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ তিনি হবেন একজন পরিপূর্ণ সংবাদ সচেতন মানুষ। যিনি প্রথমে সংবাদকে বুঝবেন পরে সঠিক উচ্চারণে সংবাদটি দর্শককে বুঝাবেন।
বাংলাদেশের বাস্তবতায় 24 ঘণ্টার নিউজ চ্যানেলের গুরুত্ব সমর্্পকে তিনি বলেন, অবশ্যই 24 ঘণ্টার নিউজ চ্যানেলের গুরুত্ব রয়েছে। কেননা এখানে সংবাদ মানুষের গুরুত্বপূর্ণ বিনোদনের জায়গা দখল করে আছে। মানুষ সংবাদ দেখতে চায় ইনফরমেশন জানতে চায়। সেই জায়গায় সমগ্র বাংলাদেশের খবর আমাদের মিডিয়ায় এখনো পরিপূর্ণভাবে আসে না। শুধু ঢাকাভিত্তিক সংবাদই আমাদের মিডিয়ায় প্রধান্য পায়। এর থেকে উত্তরণের জন্য 24 ঘণ্টার নিউজ চ্যানেল চালু হওয়ার সময় এখন এসেছে। আর এর জন্য যে টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন; অন্তত প্রাথমিক পর্যায়ে দেশের বড় শহরগুলোতে স্টুডিও করা, সে যন্ত্রগুলো এখন আমাদের জন্য দুষ্প্র্রাপ্য নয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


