somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গবেষণা প্রবন্ধ, (শেষ কিস্তি)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক বিবর্তনের সামপ্রতিক প্রবণতা: আমাদের ভূমিকা

আবর্তন ক্রিয়েটিভ সেল।।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সামাজিক পরিবর্তন:
সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যোগযোগ ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রাস্তা- ঘাট, ব্রীজ-কালভার্ট নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হলে অন্যান্য ক্ষেত্রেও উন্নয়ন তরান্বিত হয় ও সমাজে পরিবর্তন দেখা যায়। এ পরিবর্তন প্রক্রিয়ায় দেখা যায় অবকাঠামোগত পরিবর্তনসহ ইলেক্ট্রিক জগতে ব্যাপক পরিবর্তন সংঘটিত হচ্ছে। ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি, সাবমেরিন ক্যাবল চালু ব্যবসা-বাণিজ্যের প্রসার জীবনযাত্রার গতিশীলতা, জানমালের নিরাপত্তা জোরগার ও ক্ষেত্র বিশেষে পরিবেশ নষ্ট হওয়ার মতো অবস্থার সৃষ্টি হচ্ছে। সামাজিক পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ প্রভাব বিদ্যমান তাতে উপরিউক্ত প্রবণতা ছাড়াও দেখা যায় যে, মানুষের জীবনযাত্রার তথা জানমালের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ মানুষের শহর কেন্দ্রীক অকৃষি পেশা গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পেশার বহুমাত্রিকতা ঘটছে।

প্রায় 90 শতাংশ মুসলিম অধু্যসিত কৃষি প্রধান বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যে সব বিষয় নির্ধারকের ভূমিকা পালন করে তম্মধ্যে উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও উৎপাদনের উপকরণের পরিবর্তনশীলতা, ভৌগোলিক পরিবর্তন, সময়ের ব্যবধানে চাহিদার পরিবর্তন, সাংস্কৃতিক বিনিময়, পাশ্ববতর্ী দেশের প্রভাব ইত্যাদি অন্যতম।

সামাজিক পরিবর্তন যেহেতু সাধিত হয় সমাজস্থ মানুষের আচার-আচরণ, চাল-চলন ও সার্বিক কর্মকান্ডের প্রভাবে এবং মানুষই যেহেতু অন্যান্য সমস্ত উপাদান ও অনুসঙ্গগুলোর বিনির্মাণ, পরিচালন, পরিবর্ধনের একমাত্র মূল নিয়ন্ত্রক ও নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে। কাজেই সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি, অবস্থা, ভবিষ্যৎ, কর্মপ্রক্রিয়া ইত্যাদি বিষয়গুলো সমাজের মানুষ যেভাবে চান সেভাবে গড়ে তুলতে পারেন। মুসলমানগণ আল্লাহর এই জমিনে আল্লাহরই প্রতিনিধি হিসেবে খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে সেখানে আল্লাহ নির্দেশিত পন্থায় পরিচালিত হয়ে ঈমানের সর্বোচ্চ শিখড়ে আরোহন করে সম সাময়িক সময়ে সবচেয়ে বেশি উৎপাদনশীল,বুদ্ধিমত্তা সম্পন্ন, শৌর্য- বীর্যের অধিকারী, শক্তি-সামর্থ ও প্রভাব প্রতিষ্ঠায় সবের্াত্তম জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ ও প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে সমাজ পরিবর্তনে আল্লাহ নির্দেশিত পথ ও পন্থা যেমন অনুসৃত হবে, তেমনি সুস্থ্য, সভ্য, বিবেকবান প্রাণী হিসেবে মানুষের বসবাস যোগ্য সুন্দর ও মনোরম আবাসস্থল/পরিবেশ গড়ে তুলতে হবে। এজন্য আমাদেরকে সর্ব প্রথম ও গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে তা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা তথা বর্তমান সময়ে জ্ঞানের রাজ্যে প্রাধান্য প্রতিষ্ঠা করে জ্ঞানের প্রতিটি শাখায় বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস-দর্শন, কলাসহ সব ক্ষেত্রে ছাত্র নয় বরং শিক্ষকের ভূমিকা পলন করতে হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের বর্তমান এই সময়ে সব কিছুই যখন ইহুদি ও পাশ্চাত্যের বস্তু পুঁজারিদের দখলে তখন আমাদের হাত গুটিয়ে থাকার অর্থই হচ্ছে আল্লাহ প্রদত্ত আমানতের সুস্পষ্ট খিয়ানত। সামাজিক পরিবর্তনকে যদি আমরা নিজেদের মতো করে দেখতে চাই তাহলে মানুষের চিন্তার রাজ্যে পরিবর্তকারী বিষয়গুলোর প্রতি সুক্ষ্ন দৃষ্টি দিতে হবে। এ ক্ষেত্রে বর্তমান সময়ের সাহিত্য থেকে আরম্ভ করে শিল্প, সংস্কৃতির প্রতিটি শাখায় যেমন লেখক, সাহিত্যিক, গায়ক, চিত্রশিল্পী, নাটক, গান, কবিতাসহ প্রতিটি সেক্টরেProductive, Dadicative man power তৈরী করতে হবে। সামগ্রিকভাবে মুসলিম জাতির মধ্যে মিশন ও ভিশনের অভাব পরিলক্ষিত হয় এবং আমরা আমাদের মূল ও নিগুঢ় সমস্যা গুলোকে চিহ্নিত করতে পারিনা কিংবা চিহ্নিত করলেও তার উত্তম সমাধানের পথ নির্ধারন করতে আমরা ধৈর্যহারা কিংবা অদুরদর্শিতার পরিচয় দিয়ে থাকি। আমরা যদি স্রোতের বেগ ও বাতাসের গতিকে ঘুরিয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তা ও হেকমতের সাথে অগ্রসর হই তাহলে সমাজ পরিবর্তনের মতো স্বাভাবিক কাজটিতে আমাদের চরিত্র ও মেধা, আমাদের আদর্শ ও লক্ষ্য আমাদের মিশন ও ভিশনের প্রতিফলন দেখতে পাবো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×