মামলা-পাল্টা মামলা আর বিবাদের অবসান ঘটিয়ে সম্প্রীতির অনন্য নজির গড়লো যমুনা গ্রুপের মালিকানাধীন দৈনিক যুগানত্দর ও দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গত শুক্রবার যুগানত্দরের 5ম পৃষ্ঠায় পুরোটাই জুড়ে বসুন্ধরা গ্রুপের ওপর একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এ ক্রোড়পত্রের প্রতিটি প্রতিবেদনই ছিল বসুন্ধরার বিভিন্ন কাজের প্রশংসা।
ক্রোড়পত্রের প্রধান রচনায় রয়েছে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ্ আলমের বিশাল এক ছবিসহ সাক্ষাৎকার ও পরিচিতিমূলক প্রতিবেদন এবং রয়েছে গ্রুপটির কো-চেয়ারম্যান সাদাত সোবহান তানবীর ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবীরের ছবিসহ মোট 4টি প্রতিবেদন। এসব প্রতিবেদনে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্প, বসুন্ধরা সিটির পূর্ণাঙ্গ তথ্য, উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠানগুলোর তালিকাসহ 7টি ছবি ব্যবহার করা হয়েছে।
গত কয়েক মাসে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে একের পর এক সংবাদ ছেপেছে যুগানত্দর। আর যুগানত্দরের বিরুদ্ধে একের পর এক মামলা করে এসেছে বুসন্ধরা গ্রুপ। যুগানত্দরের মালিক প্রতিষ্ঠান যমুনা গ্রুপও মামলার দেঁৗড়ে পিছিয়ে থাকেনি। এ অবস্থায় এমন একটি ক্রোড়পত্র দেশের মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। এছাড়া কিছুদিন ধরে বসুন্ধরা গ্রুপের বিজ্ঞাপনও প্রকাশিত হচ্ছে যুগানত্দরে। দীর্ঘদিনের বিবাদ ভুলে এমন নজিরবিহীন সমঝোতা স্থাপনের ফলে এ দুটি প্রতিষ্ঠান ব্যাপক সাধুবাদ পেয়েছে মিডিয়ামহলের।
জানা যায়, উভয় প্রতিষ্ঠানের মালিকপক্ষের মধ্যকার পুরনো বিবাদের সম্প্রতি সুরাহা হয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



