somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি স্বাধীনতার প্রতীক ও কিছু কথা

০৯ ই আগস্ট, ২০১১ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্ট্যাচু অব লিবার্টি সারাবিশ্বের মানুষের স্বাধীনতার প্রতীক ।


স্ট্যাচু অব লিবার্টির কিছু টুকিটাকি
• মশাল ধরে রাখা দান হাতের দৈর্ঘ্য ৪৬ ফুট তর্জনীর দৈর্ঘ্য ৮ ফুট , অপরদিকে নাক প্রায় ৫ ফুট ।
• লেডি লিবার্টির তামার ত্বক মাত্র ৩/৩২ ইঞ্চি পুরু ।
• জোরে বাতাস বইতে শুরু করলে স্ট্যাচু তিন ইঞ্চি পর্যন্ত আন্দোলিত হয় , অপরদিকে মশাল দুলে ওঠে পাঁচ ইঞ্চি ।
• লেডি লিবার্টির মুকুটের ২৫ টি জানালা দিয়ে তাকানোর জন্য পর্যটকদের অতিক্রম করতে হয় ৩৫৪ টি সিঁড়ি (২২তলা) ।
• মুকুটের সাতটি রশ্নি পৃথিবীর সাতটি সাগরকে নির্দেশ করছে ।
• ১৯০৩ সালে আমেরিকান কবি এমা ল্যাজারাসের লেখা সনেট “ দ্য নিউ কলোসাস ” খোদাই করা একটি ব্রোঞ্জের ফলক স্ট্যাচুর বেদিতে স্থাপন করা হয় ।
• যে কোনো পরিষ্কার দিনে ৪০ মাইল দূর থেকেও তা দেখা যেতে পারে ।


নিপীড়নের শিকল ছিন্ন করে এগিয়ে যাচ্ছেন এক নারী । তাঁর ডান হাতে স্বাধীনতার প্রতীক জ্বলন্ত মশাল আর বাঁ হাতে আঁকড়ে ধরে আছেন একটা ফলক যাতে খোদাই করা একটা তারিখ জুলাই ৪,১৭৭৬ এই দিনেই ঘোষণা করা হয় আমেরিকার স্বাধীনতা । স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকানদের নয়নের মনি , তাদের জাতীয় স্রৃতিস্তম্ব । নিউইয়র্ক হারবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু অব লিবার্টি কিন্তু তৌরি হয় ফ্রান্স এ । সেখান থেকে বিভিন্ন অংশ আলাদা করে ২০০টির বেশি বাক্সে ভরে স্ট্যাচু অব লিবার্টি কে তোলা হয় ফরাসি জাহাজ ইমেরিতে । প্রায় সাপ্তাহের সাগর ভ্রমন শেষে স্ট্যাচুসহ জাহাজ আমেরিকা পৌছে ১৮৮৫ সালের ১৭ জুন । সেখানে এটাকে পুনুরায় জোড়া লাগানো হয় । এটা ছিল আমেরিকানদের জন্য ফরাসিদের উপহার । এটার শুরু ১৮৬৫ সালে প্যারিসের কাছে এক রাত্রিকালীন ভোজনের সময়ে । একদল ফরাসি ভদ্রলোক নিজেদের একনায়ক সুলভ সম্রাট আর আমেরিকার গণতান্ত্রিক সরকারের তুলনা করছিলেন । এ সময় তারা সিদ্ধান্ত নিলেন আমেরিকার স্বাধীনতার স্মারক হিসেবে একটি স্মৃতিসৌধ গড়ে দিবেন । সম্ববত নিজের দেশে গণতন্ত্রের দাবিকে জোরালো করার প্রয়াসও এটি । আর এ নৈশভোজে উপস্তিত ছিলেন ফরাসি ভাস্কর ফ্রেডরিক অগুস্ত বারথোল্ডি । এ সময়ই স্বাধীনতার আলোতে প্রজ্বলিত একটা মশাল হাতে দাঁড়ানো এক নারির ভাস্কর্য ধরা দেয় তাঁর কল্পনায় । বারথোল্ডির এই চিন্তা বাস্তবে রুপ নিতে সময় লাগে ২১ বছর । স্ট্যাচু তৈরির টাকা জোগায় ফরাসিরা আর বেদির ব্যবস্থা করে আমেরিকানরা । শেষ পরযন্ত ১৮৮৬ সালের ২৮শে অক্টোবর আনুসঠানিক ভাবে স্ট্যাচুটা উদ্বোধন করা হলো ।
“ আমার স্ট্যাচুটা অবশ্যই দাঁড়াবে । এখানেই মানুষ পাবে তাদের নতুন পৃথিবীর প্রথম দর্শন । ”বলেন ভাস্কর ফ্রেডরিক অগুস্ত বারথোল্ডি । নিউইয়র্ক হারবারের বেডলো দ্বীপে লেডি লিবার্টিকে স্থাপনের অনুমতি পেলেন তিনি । পরে ১৯৫৬ সালে জায়গাটির নাম বদলে রাখা হয় লিবার্টি আইল্যান্ড ।
বারথোল্ডি নিজেও কল্পনা করেননি এত লোক তাঁর সৃষ্টি দেখবে । ১৯২০ সাল পর্যন্ত ২ কোটির বেশি ইউরোপীয় অভিবাসী আমেরিকা আসে । এদের বেশির ভাগিই নামে এলিস আইল্যান্ডে , স্ট্যাচু অব লিবার্টি থেকে মাত্র আধা মাইল উত্তরে যার অবস্থান । ১৮৮২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত আমেরিকায় বসবাসের জন্য আসা অভিবাসীদের কাগজপত্রসহ সব পক্রিয়া সম্পন্ন হতো এলিস আইল্যান্ডে । আর এসব অভিবাসীর কাছে স্বাধীনতার মশাল হাতে দাঁড়িয়ে থাকা এ স্ট্যাচু ছিল আমেরিকার আন্তরিক অভ্যথ্রনার প্রতীক ।
আজ স্ট্যাচু আমেরিকার এমনকি পুরো পৃথিবীর মানুষের কাছে স্বাধীনতার এক শক্তিশালী জনপ্রিয় প্রতীক । প্রতিবছর ৪০ লাখেরও বেশি লোক স্ট্যাচু অব লিবার্টি দর্শনে আসে । কেউ কেউ সিঁড়ি বেয়ে সত্যিকারের মুকুটে উঠে পড়ে, কেউবা মাথায় পড়ে নকল মুকুট ।
১৯৮৬ সালে স্ট্যাচুর ১০০তম জন্মবার্ষিকীতে মরচে ধরে শ্রীহীন হতে থাকা স্ট্যাচু পেল ইস্পাতের নতুন সাপোর্ট স্তম্ব আর একটা নতুন মশাল । সেই সঙ্গে অত্যন্ত যত্নের সাথে পরিষ্কার করা হলো তাঁকে । পুরো কাজ শেষ হতে সময় লাগে ৪ বছর , আর এতে ব্যয় হয় ৩ কোটি ১০ লাখ ডলার ।
ফ্রেডরিক অগুস্ত বারথোল্ডি তাঁর মাকে মডেল হিসাবে বেছে নিলেন । ১৫১ ফুট ১ ইঞ্চি উঁচু এ স্ট্যাচুটি ছিল সে সময় আমেরিকার উচ্চতম কাঠামো । অসংখ্য তামার পাতকে হাতুড়ি দিয়ে পিটিয়ে একেবারে পাতলা করা হয় । তারপর এই পাতলা পাতগুলো দিয়ে তৈরি হয় স্ট্যাচু । কিন্তু এমন ধরনের একটা স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে কীভাবে ? লোহার সেতু নির্মাণের জন্য বিখ্যাত গুস্তাভ আইফেলের সাহায্য চাইলেন বারথোল্ডি , কয়েক বছর পর যিনি আইফেল টাওয়ারের নকশা করেন । স্ট্যাচু অব লিবার্টির মেরুদন্ড-র নকশা করে দিলেন তিনি । স্ট্যাচুর বিশালাকার চারটি স্তম্বের ভেতরে সাহাজ্যকারী হিসেবে থাকবে একটা ধাতুর কাঠামো , যেটা পাতলা তামার আবরণকে ধরে রাখবে । বারথোল্ডি আর আইফেল্কে ধন্যবাদ । ঘণ্টায় ৫০ মাইল কিংবা তারও বেশি বেগে যখন বাতাস বইতে শুরু করে তখন স্ট্যাচু দুলতে শুরু করে কিন্তু ডিগবাজি খেয়ে পড়ে যায় না
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×