somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্কেল গুড়ুম

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসে মাঝে মাঝে মাতৃভাষায় কথা বলার মজা আছে। আশে পাশে কোন বাংলাদেশী বা বাঙ্গালী নেই, তাই মুখে যা আসে ইচ্ছে মত বলে ফেল, লজ্জা পাবার কিছু নেই।
ফিলিপাইনে বাংলাদেশীদের সংখ্যা খুব কম। তাই নিয়মিত বাংলা বলার সুযোগ না থাকায় কোন বাংলাদেশী বন্ধুকে পেলে মাঝে মাঝেই আমরা এমন লাগামহিন বাংলায় মেতে উঠি। মজার ব্যাপার হল, দীর্ঘদিন পুরো ইংরেজিতে কথা বললেও আমরা তখন শতভাগ বাংলা বলি যেন অন্যরা কিছু বুঝতে না পারে। একবার দেশে যাবার সময় এক বাংলাদেশী সহকর্মী বন্ধু ছিল সহযাত্রী। শুরুথেকেই দুজনের চলছিল নানা ননভেজ বাংলা আলাপ। সেই সাথে কারও গাধামোতে বিরক্ত হয়ে হাঁসি মুখে বাংলায় গাধা বলছি, গাধাও হাসছে, হাসিমুখ দেখে ভাবছে খুশি হয়ে কিছু বলছি।
এই সুবিধার যে কি অসুবিধা সেটা বুঝলাম একটু পরে। ম্যানিলা এয়ারপোর্টের ডিপারচার লাইঞ্জে আমাদের পাশেই বসেছেন এক সুন্দরি মহিলা। পোশাকে অতি আধুনিক। ছোট শর্টস আর গেঞ্জি। সাথে ফূটফুটে এক মেয়ে। কয়েকবার তাকিয়েও বুঝতে পারছিলাম না উনি কোন দেশের নাগরিক। তবে চেহারা আর পোশাক আশাক দেখে যেটা মনে হচ্ছে আর যেদেশেরই হোক বাংলাদেশী নয়। তাই আমি আর আমার বন্ধু মিলে মনের সুখে চালিয়ে যাচ্ছিলাম আমাদের ননভেজ কথাবার্তা। সেই সুন্দরিকে নিয়েও দুএকটি টিপ্পনি চলছে। এর মধ্যে বিমানের দরজা খুলে গেল। সুন্দরি মহিলার আসন পড়েছে আমাদের অনেক পেছনে। তাই আমাদের আলোচনার বিষয় থেকে তিনি হারিয়ে গেলেন। মাঝ খানে বেশ কয়েকটা ঘন্টা পার হয়ে গেছে। এর মধ্যে আমরা নেমেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। আমাদের যাত্রা বিরতি শেষে দাঁড়িয়েছি বাংলাদেশগামি বিমানের ডিপারচার লাউঞ্জে। একি, সেই সুন্দরিতো আমাদের সামনে! তবে এখন তিনি শর্টস ছেড়ে জিন্স পরেছেন আর গেঞ্জির সাথে এক টুকরো ওড়না জড়িয়েছেন। আমি আর আমার বন্ধু দ্বিধার সাগরে ভাসছি। এই মহিলাই কি সেই মহিলা! না হবার তো কোন কারন নেই, সাথের মেয়েটিতো সেই মেয়েই। তাহলে কি তিনি আমাদের সব কথা বুঝেছেন? মনের মধ্যে শুধু একটাই ভরসা, উনি বাংলাদেশে যাচ্ছেন কিন্তু হয়তো বাংলা বোঝেন না। তাই আমাদের আলাপের শব্দ গুলো নতুন মাত্রা পেল এবং তিনি শুনতে পেলে সমস্যা নেই এই ভেবে বেশ শব্দ করেই কথা বলছি। এই আলাপের মাঝেই আমার বন্ধু আমাকে বলছে, হয়তো তিনি বাংলাদেশী নয়, বাংলাদেশ হয়ে ভারতে যাবেন। মহিলা এবার আমাদের দিকে মুখ ফিরিয়ে ঠোঁটে হাঁসি ফুটিয়ে বললেন “ না ভাই আমি ভারতে যাচ্ছিনা। আমি বাংলাদেশী এবং বাংলাই আমার মাতৃভাষা।“
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×