somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি সমাচার

২৮ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটি প্রবাদ আছে, “মর্নিং শোজ দ্য ডে”। সপ্তাহের প্রথম সকালেই যদি আপনাকে হাজারো ঝামেলা পোহাতে হয় তাহলে সপ্তাহের বাকি দিনগুলো যে খুব ভাল কাটবে এই আশা না করাই শ্রেয়।
তখন ছিলাম উত্তরবাড্ডার একটি বাসায়। সোমবার সকালে অফিসের উদ্দেশে বের হতেই দেখি বাসার সামনের রাস্তাটি পুরোটাই হাঁটু পানিতে ডুবে আছে। দক্ষিণে কিংবা বামে, যেদিকে তাকাই একই অবস্থা। ঠিক তখনই মনে পরল ভোরে ত্রিশ মিনিট মত বৃষ্টি হয়েছিল। এ বৃষ্টি বর্ষাকালের বৃষ্টি নয়। বসন্তকালের পথভ্রষ্ট মেঘ হতে ঝরা কিছু জলেই রাস্তার এ অবস্থা। যাহোক, বাধ্যহয়েই জুতো-মোজা খুলে পাজামা গুটিয়ে কোনরকমে বড়রাস্তায় যাই। সেখানে আবার আর এক যুদ্ধ। বাড্ডার সকালে অফিসগামী সকলেই এই যুদ্ধের সাথে পরিচিত। বাসস্ট্যান্ডে একসারিতে দাঁড়ানোর কোন নিয়ম না থাকায় যে যেমন পারে, বাসে ওঠার লড়াইয়ে ব্যস্ত। কোনরকমে বাসে চাপতেই মানুষের চাপাচাপিতে প্রাণ ওষ্ঠাগত। এক ভদ্রলোক আবার নিজের পায়ে না দাঁড়িয়ে, আমার পায়ে দাঁড়াতেই যেন বেশী আগ্রহী। যতই তাকে পা সাবধানে রাখতে বলি না কেন উনার একই উত্তর- বাসে এমনটা হবেই। বাসের চালক আবার বাস চালানোর চেয়ে থামাতেই যেন বেশী পারদর্শী। অফিসে পৌঁছে দেখি ত্রিশ মিনিট লেট!
সপ্তাহটা কেমন কেটেছিল সেই গল্পটি নাহয় না ই বা বললাম। তবে সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আর যাইহোক বাড্ডায় আমার থাকা চলবে না। এলাকা আমাকে ছাড়তেই হবে। প্রথম সু্যোগেই বাড্ডা ছেড়ে মোহাম্মদপুরে বাসা নিলাম। বলে রাখা ভাল- আমার অফিস উত্তরায়। তবে অফিসের কাছাকাছি না থাকার বেশ অনেকগুলো কারনের অন্যতম হল আমি আবার বন্ধুদের সাথে থাকতেই বেশি পছন্দ করি। আমার মাইনেটাও এমন আহামরি কিছু নয় যে আলাদা একটি বাসা নিয়ে থাকব। তাই অফিস থেকে এতদুরে থাকা।
মোহাম্মদপুরে এসে দেখি এখানে বর্ষার বৃষ্টিতেও রাস্তায় খুব একটা পানি জমেনা। আবার বাসে সিটিং সার্ভিস, যা মিরপুর হয়ে উত্তরা যায়। কিছুদিন ভালই কাটল। একদিন যাকে বলে ঝুমবৃষ্টি। বেরিয়েছি অফিসের উদ্দেশে। কালশী রোডে যেতেই চক্ষু চড়কগাছ। রাস্তা তো নয় যেন ‘আমাদের ছোট নদি চলে বাঁকে বাঁকে/বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে’। এ হাঁটুজল নয়, রাস্তার জল হাঁটু পেরিয়ে প্রায় কোমর পর্যন্ত উঠে এসেছে। সামনের ছোট গাড়িগুলো বন্ধ হয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে। মোটরসাইকেলের শুধুই ব্যাকভিউ মিরর পানির উপরে উঁকি দিচ্ছে। রিক্সা, ভ্যান, সিএনজির কথা বলাই বাহুল্য। যাহোক কোনরকমে অফিসে পৌঁছেছিলাম। নয়টার নয়, সাড়ে এগারোটায়।
মনে মনে ভাবি আর হাসি- ‘অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়’ আর আমি অভাগা যেদিকে যাই পানিতে ডুবে যায়।
আমাদের দেশের মানুষের আবার অনেক বড় এক ক্ষমতা/দুর্বলতা আছে। আমরা সবকিছুতেই একসময় অভ্যস্ত হয়ে উঠি, মানিয়ে নেই। এই মানিয়ে নেয়াই আমাদের অনেকটা পিছিয়েও রেখেছে।
স্বপ্ন দেখতে তো আর নিষেধ নেই, স্বপ্ন দেখি- একদিন ঢাকার বর্ষাকাল বন্যায় রূপ নিবেনা। বৃষ্টিকে ভয় না পেয়ে মনের আনন্দে গাইব- “আয় বৃষ্টি ঝেঁপে ধান দিব মেপে/লেবুর পাতা করমচা যা বৃষ্টি ঝরে যা”।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×