মস্তিস্ক ড্রেইন, মেধাস্বত্ব এবং টিকফা
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টিকফা নিয়ে টিভিতে ইদানিং কিছু আলোচনা শুনে আমার এ বিষয়ে কিছু প্রশ্ন এবং ধারণা জন্মেছে।প্রথমত যদি চুক্তি মোতাবেক মেধাস্বত্ব প্রতিষ্ঠিত হয় তবে আমরা যে এখন ইচ্ছামত বিভিন্ন অপারেটিং সিস্টেম এবং এপ্লিকেশন বিনা পয়সায় ডাউনলোড করি তা আর হবে না । অনেক দামে এগুলো কিনতে হবে।পাইরেসী অন্যায় তা জানি তবে আমার ধারণায় অন্ততঃ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাদের এই পাইরেসীর সুযোগ নেয়ার অধিকার আছে।কেননা আমাদের দেশ থেকেও ওরা আমাদের মেধাগুলো নিয়ে যাচ্ছে অবিরত। জনগনের টাকায় পড়াশোনা করে আমাদের মেধাবী ছাত্ররা পাড়ি জমাচ্ছে যুক্তরাষ্ট্রে।তারা এমন আকর্ষন সৃষ্টি করেছে যে এ মেধা ড্রেনের কোন প্রতিরোধ আপাতত সম্ভব নয়। সুতরাং আমাদের সেই মেধাকে যখন যুক্তরাষ্ট্র পুঁজি করে আমাদেরই উপর মেধাস্বত্বের চুক্তি চাপাতে চায় আমাদের কি সেটা মেনে নিয়ে নিজেদের ডিজিটাল উন্নতির পথকে রুদ্ধ করা ঠিক হবে ??
আমি হয়তো ব্যাপারটিকে অনেক সরলীকরন করে ফেললাম। কিন্ত বাস্তবতা হচ্ছে চীন ও ভারত এ ধরণের চুক্তি করে নাই এবং ডিজিটালই তারা এগিয়ে যাচ্ছে।আমাদের তো কোমর ভাঙ্গা। তাই অসহায় কিন্ত সম্ভাবনাময় ছোট দেশগুলোর মত আমরাও আমেরিকার এই ফাদে আটকাতে যাচ্ছি যাতে আমাদের ডিজিটাল শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব না হয়।এবং আমেরিকার জন্য নতুন প্রতিদন্ধীর জন্ম না হয়।
গার্মেন্টস শিল্পকে বাঁচাতে গিয়ে যদি ডিজিটালকে হত্যা করি তাকি ঠিক হবে?
আমার এ চিন্তাগুলো হয়তো ভুলও হতে পারে ( সীমিত জ্ঞানের জন্য)
যদি তাই হয় তবে দেশের জন্য ভালো।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭
নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?
নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩

আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।
জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব...
...বাকিটুকু পড়ুন২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন