somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা-দিবস আর বাবা-দিবস আলাদা কেন

২৪ শে মে, ২০১৫ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মে আর জুনের মা দিবস এবং বাবা দিবসে সবাই বাবা মায়ের প্রতি তাদের ভালবাসার বিভিন্ন অভিব্যক্তির প্রকাশ ঘটায়, মার্কিন সংস্কৃতির অনুকরনে। যদিও আমি বিশ্বাস করি বছরের অন্যান্য দিনগুলোতেও বাবা মা এর প্রতি সবার ভালবাসার কোনো কমতি থাকেনা। বাবা, না মা, কাকে বেশী ভালবাসে সেটা তুলনা করার অবকাশ খুব কম। প্রথমে মা দিবস এবং অব্যবহিত পরেই বাবা দিবস চালু হয় সেই গত শতাব্দীতে।
যাহোক, আমি দুই দিবসের মধ্যখানে দুজনকে নিয়েই লিখছি, কারন ল্যাপটপের পর্দায় ক্যালেন্ডারের পাতায় যখন দুই প্রান্তে দুইটি দিবস চোখে পড়ল তখনই ভাবলাম কেন একটি দিবস নয়? যার নাম হতে পারতো বাবা-মা অথবা মা-বাবা দিবস? অন্তত বাংলাদেশে আমরা এর বাতিক্রম ত করতে পারতাম? মধুমাস জ্যৈষ্ঠের এই দিনে বাবা আমাদের জন্য আম কাঠাল নিয়ে ফিরতেন আর মা যত্ন করে আমাদের সেগুলো পরিবেশন করতেন। কেন জ্যৈষ্ঠের কোনো একটি দিন কে আমরা বাবা-মা দিবস করতে পারিনা? অথবা অন্য কোন একটি দিন?
পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে ছোটবেলায় মক্তবে, স্কুলে পড়েছি, জেনেছি, বুঝেছি এবং শিখেছি যা আমার মূল্যবোধের ভিত্তি রচনা করেছে। মা দিবস আর বাবা দিবসের কথা তখন কোথাও শুনি নাই। জেনেছি সন্তানেরা যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোন আবস্থায় পিতা মাতা কে স্মরন করতে পারে এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে পারে। পিতাকে আর মাতাকে আলাদা করে দেখার কোনো বিষয় তো কোথাও পাই নাই।
আমার জন্ম, বেড়ে ওঠা, বেঁচে থাকা, এবং জীবন জীবিকার সংস্থানে দুজনেরই তো ভুমিকা আছে! কারটা বেশি আর কারটা কম, কখনও মাথায় আসে নাই। মনে পরে, ছোট বেলায় কোন অন্যায় কাজ এ বা আচরনে বাবার শাস্তি এবং মার খাওয়া, কিশোর এবং যুবক বয়সে অনেক অবাধ্যতার বিপরীতে বাবার অপরিসীম ধৈর্য্য, পরিনত বয়সেও আমাকে সেই ছোট্টটি মনে করা ইত্যাদি। অন্যদিকে অনেক ভাই বোন থাকা সত্তেও আমার তথাকথিত অল্প শিক্ষিত মা এর সবাইকে যথাযথ ভাবে লালন পালন করার অসামান্য দক্ষতা । আমাদের কেউ কখনো পুষ্টির সমস্যায় পরি নাই। মার তো কোনো পুষ্টি প্রশিক্ষণ ছিলনা? গুগল কিংবা উইকির সহায়তা ছাড়া আমাদের কত ছড়া, ছোটো গল্প নীতিকথা শুনিয়েছেন; কৃপণ এবং পাপি এক লোকের কবরে আধখানা তরমুজ যেটা তার জীবনের একমাত্র দান, কিভাবে সেই বাক্তিকে সাপের মুখ থেকে রক্ষা করেছিল, কিভাবে এক মৃতপ্রায় শকুন তাকে প্রহারকারী যুবকের একটা চোখ তুলে নিয়ে প্রতিশোধ নিয়েছিল, বৃষ্টির ফোঁটা কিভাবে খুনির সাক্ষি হয়েছিল, আরো কত কি। মার মুখে শোনা গল্পগুলোর ম্যাসেজ তারসাথে স্কুলে বাংলা পাঠের কবিতা ছড়া গল্প; মহানবীর পথে বুড়ির কাটা ফেলে রাখা, চড়ুই পাখির বড়াই, টুন্টুনির দাওাত খাওয়া, দিবসে মোমের বাতি, বাঘের গলার হার ইত্যাদি গল্পের শিক্ষা যে কত শক্তিশালী এবং সুদুরপ্রসারী এখন বুঝতে পারি। মক্তবে হুজুরের পাঠ, প্রাইমারি স্কুলের বাংলা আর প্রতি সন্ধায় হারিকেনের আলোতে, পড়ার ফাকে মায়ের গল্প বলার যে আবহ, সব মিলিয়ে মানুষ গড়ার যে পরিবেশ, আমার মনে হয় সেটা এখনকার চেয়ে ভাল ছিল। সম্ভবত মা এর ভালবাসাহীন হতভাগা ছেলেরাই মেয়েদের সম্মান দিতে শেখেনা।
মা-বাবা দিবস ত শুধু তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো না। এর লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক কর্তব্য পালনের সচেতনতা, নিশ্চয়তা বিধান ও একটি সহায়ক পরিবেশ সৃষ্টি। এর অভাব টাই মনে হয় বর্তমান অবক্ষয়ের একটি প্রধান কারন। বাবা না হোলে বোধ হয় বাবার পূর্ণ অবদান বোঝা যায়না, ঠিক তেমনি মা নাহলে, তার মমতার পূর্ণ উপলব্ধি হয়না। তাই আমার মনে হয়েছে বাবা-মা দিবস একসাথে করলে বিষয়টিকে একটি পুর্ন আঙ্গিকে দেখার সুযোগ হবে। শুধু আবেগ আর আনুষ্ঠানিকতা নয়, মানুষ আর সমাজ গঠনে এবং সংশোধনেও তা কার্যকর ভুমিকা রাখতে পারবে।






সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১০:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×