somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের মহানুভবতা:)

১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সব সময় ঢালাও ভাবে পুলিশের সমালোচনা করি। কিন্তু পুলিশও যে আমাদের অনেক ভাবে অনেক সময় সহায়তা করে তা আমরা প্রকাশ করি না বা করতে চাই না। কিন্তু কেন যে মানুষ এসব শিকার করে না তা আমার বোধগম্য নয়। যা হোক আমি যেহেতু সহযোগিতা পেয়েছি তাই ঘটনাটি লিখছি।

আমি তখন ঢাকা কমার্স কলেজের এইচএসসি ১য় বর্ষের ছাত্র। আমার বাসা ঢাকার বাইরে হবার কারনে থাকতাম কলেজের হোস্টলে। তখন চলছে তত্বাবধায়ক সরকারের শাসনামল। তো একদিন সেনাবাহিনীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এর কিছু ছাত্রের সংঘর্ষ হল। এক দিন পর সেই সংঘর্ষ বিরাট আকার ধারন করল। পরিস্হিতি নিয়ন্ত্রন করতে না পেরে সরকার কার্ফু জারি করল।

আর কি জানি একটা আদেশ জারি করল। তাতে নাকি লিখা ছিল সকল খালি করতে হবে।
আমাদের স্যার তো আমাদের নিয়ে পডলেন বিপদে। কারন আমারা একে ১ ম বর্ষে। তার উপর যাদের ঢাকাতে পরিচিত নেই তাদের কি হবে?

তো সবাই কে জেরা করে স্যার জানতে পারলেন সবার পরিচিত কেউ না কেউ আছে।কারো বাসা দুরে কারো কাছে। আমি ও আমার এক বন্ধু ঠিক করতে পারছিলাম না কোন বাসায় যাব। কারন আমার এক আন্টির বাসা ছিল মিরপুর১৪ নাম্বার আর এক আন্টির বাসা ছিল লালমাটিয়া।
আমার সে বন্ধুটির বাসাও লালমাটিয়া। তাই ঠিক করলাম যে লালমাটিয়াই যাব।
আমাদের হোস্টেল ছাডতে একটু দেরি হয়েছিল। কার্ফু শুরু হবার মাত্র দেড ঘন্টা আগে হোস্টেল থেকে বের হই।

কিন্তু বের হয়ে দেখি একটি রিক্সাও নেই। বাস যা আছে তাতে উঠার মত মনের জোর পেলাম না। যা হোক। ১ নম্বর পর্যন্ত হেটে গিয়ে দেখি সেখানে বাংলা কলেজের ছাত্রদের পুলিশ ধাওয়া করছে। আমরা কোনমতে পাইক পাডার গলি দিয়ে হেটে হেটে বংলা কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন সময় দুই দিক দিয়ে চারজন পুলিশ এসে আমাদের আটকাল। নানা রকম কথা বলতে শুরু করল। যাদের নাম কোন দিন শুনি নি তাদের নাম বলে বলল এদের চেন কি না ।কপাল ভাল যে সাথে আইডি কার্ড ছিল।

তার পরও তারা আমাদের কথা শুনল না। বসিয়ে রাখল রাস্তার পাশে। এর মধ্যে কার্ফু শিথিল করা সময় শেষ হল। আমরা দুই জন পডলাম মহাবিপদে। দেখি রাস্তায় শুধু আমরা আর পুলিশ। এমন সময় পুলিশের একজন এ এস পি মনে হয় আসলেন।
তিনি আমাদের কাছে সব জানতে চাইলেন এবং আইডি কার্ড চাইলেন। সব খুলে বলার পর তিনি সেই পুলিশদের ধমক দিলেন এবং আমাদের কাছে দুঃখ প্রকাশ করলেন:D

তিনি তার গাডিতে নিয়ে আসাদগেট নামিয়ে দিলেন। আমরা সেখান থেকে বাসায় চলে গেলাম।B-)

তাই ঢালাও ভাবে পুলিশের সমালোচনা করা ঠিক না।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×