somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএস সমাচার ( isis )

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইসলাম মানেই শান্তি , ইসলাম একটি শান্তির ধর্ম , ইসলাম শান্তির পথ দেখায় " এই কথাগুলো আজ অনেকের কাছেই হাস্যকর মনে হয় ! বিশেষত যারা আইএস , আল কায়েদা এদের মাধ্যমে ইসলাম চিনেছে ! আর এজন্যই এদের কাছে ইসলাম মানেই terrorist ! terrorism এর অপর নাম ইসলাম !
এবার আসা যাক আইএস জঙ্গি গোষ্ঠী প্রসঙ্গে :
আপনি যদি লক্ষ্য করেন এদের পতাকা , পোশাক আশাক , চেহারা সুরত তাহলে মনে হবে এরাই বড় মুসলিম ! কিন্তু আমাদের একটি দোষ হলো মুখে দাড়ি মাথায় টুপি , জুহ্বা পাগড়ি এগুলো দেখলেই মনে করি এ বড় মুসলিম ! আর বরাবরই সমস্ত যুগে এই পোশাক আশাক ব্যবহার করে ভন্ডরা সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করেছে ! আর নতুন একটি ফেৎনা যোগ হয়েছে এগুলোর সাথে জিহাদ সংক্রান্ত কিছু আয়াত হাদীস দিলেই বিশেষত : আবেগী যুবক পোলাপাইন অস্থির ! জিহাদের ব্যাপারে বিশেষ করে মুসলিম যুবকদের মাঝে একটি আবেগ , উচ্ছাস রয়েছে এটাকে আমি অবশ্যই ভালো মনে করি তবে অবশ্যই আমাদেরকে সেটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে , মুসলিম যুবকদের এই আবেগকে কাজে লাগিয়ে ইসলামের প্রথম যুগ থেকেই একটি গোষ্ঠী বা দলের আবির্ভাব হয়েছে ইসলামে যাদেরকে খারেজী বলে পরিচয় দেওয়া হয়েছে ! এরা বরাবরই ইসলামের নামে সন্ত্রাস করেছে ! জিহাদের ফযিলত দিয়ে মুসলিমদেরই ক্ষতি করেছে ! অসংখ্য মুসলিমদের হত্যা করেছে ! সেই দলেরই উত্তরসূরী আজকের আইএস ( আল কায়েদার আপগ্রেডেড দল ) আর ইসলামকে ধ্বংসে বরাবরই এদের সাহায্যে থেকেছে , ইসলাম বিরোধী শত্রুরা !
এদের ব্যাপারে স্বয়ং রাসুলুল্লাহ্ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) সতর্ক করে গেছেন ! তিনি বলেছেন , অচিরেই একদল যুবক বের হবে , তাদের নামাজ , রোজা , কোরআন তেলাওয়াত এর কাছে তোমাদের নামাজ , রোজা , কোরআন তেলাওয়াত তুচ্ছ মনে হবে ! কিন্তু তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে , তীর যেমন ধনুক থেকে বের হয়ে গেলে ফিরে আসেনা , তারাও তেমনি ইসলামের দিকে আর ফিরে আসবেনা ! ( সহীহ বুখারী )
রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধের যে , মূলনীতি মুসলিমদের অনুসরণ করতে বলেছে , সেটা আপনার জানা আছে ? তারা কি সেটা অনুসরণ করছে ?
যেমন তিনি পরিস্কার করে বলে গেছেন , যুদ্ধক্ষেত্রে নারী শিশু হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন, মানুষকে পুড়িয়ে মারতে তিনি নিষিদ্ধ করেছেন , লা ইলাহা ইল্লাল্লাহর মৌখিক স্বীকৃতি দানকারীকে তিনি মারতে নিষেধ করেছেন ,
আপনি জানেন কি ?
ইরাক এবং সিরিয়াতে প্রতিনিয়ত তারা নারী শিশু হত্যা করছে ! তাদের বোমার আক্রমণ থেকে মসজিদ মাদ্রাসা পর্যন্ত নিস্কৃতি পায়নি ! তারা কেবল কাফেরদের হত্যা করছে না ! তাদের মতের বাইরে হাজারও সাধারণ মুসলিম , আলেম ইমামদের প্রতিনিয়ত হত্যা করছে ! পুড়িয়ে মারছে ! ওরা ব্যতীত বিশ্বের সমস্ত মুসলিম এবং অন্যান্য মানুষদের কাফের জ্ঞান করে ! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম , মুসলিম হত্যা কুফরী বলে গেছেন , পবিত্র কোরআনে অন্যায়ভাবে একজন মানুষ হত্যাকে সমগ্র মানুষ হত্যার শামিল ঘোষণা করা হয়েছে ! তারা কি করছে এসব ! আর এদেরকে যে , উল্টো ইসলামের শত্রুরাই অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করছে এটা দ্বীবালোকের ন্যায় সুস্পষ্ট ! কারণ শত্রুরা জানে , ঘরের শত্রু বড় শত্রু ! জিহাদের ফযিলত ধারণ ক‍রে উল্টো মুসলিমদের হত্যা করে জান্নাত পাওয়া যায়না ! বরং এটা হলো দাজ্জালী প্রতারণা ! সুতরাং এই বর্বর , রক্তখেকো , বিপর্যয় সৃষ্টিকারী দল থেকে সাবধান !
পরিশেষে বলতে চাই এদের থেকে মুসলিম বিশ্বের সমস্ত সত্যিকারের স্কলারগণ সতর্ক করেছে ! সুতরাং মুসলিমরা না জেনে যেন , এদেরকে সার্পোট না দেয় , এবং অমুসলিমরা যেন এদের দিয়ে ইসলাম বিচার না করে , আল্লাহ তায়ালা আমাদেরকে সমস্ত ফেৎনা থেকে রক্ষা করুন আমিন
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×