somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী সভ্যতা পর্ব - ২

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলামী সভ্যতা পর্ব - ১
ইসলামী সভ্যতা পর্ব - ২

ইতিপূর্বে জাহিলিয়াতের ( ইসলাম পূর্ব অন্ধকার যুগ ) যুগে নারী পুরুষের মিলনের দুইটি প্রথার উল্লেখ করা হয়েছে , আরও যে প্রথাগুলো চালু ছিল ,

তথাকথিত বিবাহ নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা ভিন্নতর রুপের একটি জঘন্য ব্যাপার ।
এতে দশ থেকে কম সংখ্যক ব্যক্তির সমন্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সাথে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতো , এর ফলে এ মহিলা গর্ভ ধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করতো , সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সঙ্গে যারা মিলনে লিপ্ত হয়েছিলেন তাদের সকলকে ডেকে নিয়ে একত্রিত করতেন , প্রচলিত প্রথায় বাধ্য হয়েই সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতে হতো , সেখানে উপস্থিত হবার ব্যাপারে অমত করার কোন উপায় থাকতো না , এরপর সমবেত সবাইকে লক্ষ্য করে মহিলা বলতেন , আপনারা অবগত আছেন যে , আপনাদের সাথে সঙ্গম ক্রিয়ার ফলেই আমার এ সন্তান ভূমিষ্ট হয়েছে ।

তারপর সমবেত লোকজনের মধ্যে থেকে একজনকে লক্ষ্য করে বলতেন "হে অমুক আমার এ গর্ভজাত সন্তান হচ্ছে , আপনারই সন্তান , মহিলার ঘোষণাক্রমে সন্তানটি হতো তারই সন্তান এবং সংশ্লিষ্ট সকলেই এর স্বীকৃতি প্রদান করতে বাধ্য থাকতেন ।

এগুলো ছাড়াও আরোও কয়েকটি জঘন্য প্রথা চালু ছিল ,

কন্যা সন্তানদের জীবন্ত কবর :
বিভিন্ন পাপাচার , অনাচারে লিপ্ত তৎকালীন আরবদের অন্তর সমূহ এতোটাই কঠিন হয়ে গিয়েছিল , বর্বর - পাষন্ড এই জাতি তাদের নিজেদের কন্যা সন্তানদের , জীবন্ত মাটিতে পুতে দিতে একটুও হাত কাপতো না !
যুদ্ধবাজ জাতি হিসেবে ছেলে সন্তান ছিল তাদের একমাত্র কামনা , সেজন্য কন্যা সন্তাদেরকে তাদের প্রয়োজন মনে হয়নি , আর কন্যা সন্তানদের হত্যার পেছনে আরেকটি কারণ ছিল , রিজিকের ব্যাপারে অর্থাৎ তাদেরকে কি প্রয়োজনে কষ্ট করে খাবার , পোশাক - আশাক দিয়ে মানুষ করবো !
অবশ্য অভিজাত পরিবারের কন্যা গণ এমন পরিস্থিতির স্বীকার হতেন না , এগুলো বেশিরভাগ চলতো গরীব , অভাবগ্রস্থ পরিবার গুলোতে !

মদ্যপান :
জাহিলিয়াতের যুগে মদ্যপান ছিলো আরবদের নিয়মিত সিলেবাস , অভিজাত ফ্যামিলি থেকে শুরু করে নিন্মশ্রেণীর সকলেই মদ্যপানে অভ্যস্ত ছিলো , মদ্যপান অন্যায় সাব্যস্ত হতোনা ! প্রকাশ্যে অপ্রকাশ্যে চলতো মদ্যপান !

জুয়া :
জুয়া ছিলো তৎকালীন আরবদের একটি জনপ্রিয় খেলা বা পেশা , প্রত্যেকেই জুয়ার সাথে জড়িত থাকতো , পথে ঘাটে , হাট - বাজারে সর্বত্রই চলতো জুয়ার আসর !

বলাবাহুল্য এমন কোন অন্যায় কাজ নেই যেগুলোতে তারা অংশগ্রহণ করতো না !

ইনশাআল্লাহ আমরা তৃতীয় এবং শেষ পর্বে দেখাবো , অসভ্য বর্বর সেই জাতিকে ইসলাম কিভাবে একটি সুসভ্য , আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করলো , এবং সেই সভ্যতা এবং আদর্শে তৎকালীন পৃথিবীর প্রধান অঞ্চল গুলো কিভাবে বদলে গেল , ইসলামের সেই মহাবিপ্লব এবং সভ্যতাকে জানতে আগামী এবং শেষ পর্বে চোখ রাখুন
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×