somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুতাওয়াক্কিল
মানসম্মত , সুস্থধারার , ধর্মীয় এবং রাজনৈতিক উস্কানিমূলক লেখালেখি বর্জিত ব্লগিং আমাদের কাম্য

জঙ্গিবাদের ব্যাপারে ইসলাম কি বলে ??

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুসলিমদের মৌলিক এবং প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কোরআন এ ব্যাপারে কি বলে একটু দেখে আসি ,
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন ,
" যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো , সে যেন সমগ্র মানুষকেই হত্যা করলো এবং যে ব্যক্তি কোন মানুষের জীবন রক্ষা করলো সে যেন , সমগ্র মানবজাতির জীবন রক্ষা করলো " ( সুরা মায়েদা - ৩২ ) ।


তো এই হলো পবিত্র কোরআনের এমন একটি আয়াত যা পুরো জঙ্গিবাদকেই বাতিল করে দেয় ! এরপরও আপনি কিভাবে বলতে পারবেন ইসলাম জঙ্গিবাদের শিক্ষা দেয় ? বা মুসলিমরা জঙ্গি বা সন্ত্রাসী ! পৃথিবীতে যতো ধর্ম গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থ একত্রিত করলে , মানবতার পক্ষে এর চেয়ে কার্যকরী শক্তিশালী কথা দ্বিতীয়টি নেই , পবিত্র কোরআনের অন্তত এই একটি আয়াত যদি কোন মুসলিমের জানা থাকে সে কিভাবে জঙ্গিবাদের দিকে ধাবিত হতে পারে ?
আমাদের মুসলিম যুবকদের সমস্যা হচ্ছে , আমরা কারোও একটু এক্সট্রিম বক্তৃতা বা লেখনি পড়লেই জঙ্গিবাদের দিকে ধাবিত হই ! কিন্তু আমাদের মূল ধর্মগ্রন্থ আমরা অধ্যয়ন করিনা এটা খুবই দুঃখজনক ! আপনি দেখবেন কিছু লোক সবসময় পবিত্র কোরআনের কাটছাট আয়াত দিয়ে , প্রসঙ্গ বাদ দিয়ে , উলটপালট অনুবাদ করে জঙ্গিবাদের পক্ষে বিশেষ করে যুবকদের অনুপ্রাণিত করে , কিন্তু হে ভাই এই কোরআন আপনি পুরোপুরি অধ্যয়ন করুন , জঙ্গিবাদের পক্ষে যায় এমন একটি আয়াতও আপনি খুজে পাবেননা !
আর আজ যারা মুসলিম পরিচয়ে জঙ্গিবাদের সাথে জড়িত আসলে কি এরা মুসলিম ?



এদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা স্বয়ং মুসলিমরাও , সম্প্রতি মুসলিমদের সবচেয়ে পবিত্র দুটি নগরীর একটি মদিনাতে বোমা হামলা , ভারতীয় উপমহাদেশের বৃহত্তম ঈদ জামায়াত কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা , সৌদি আরব , ইরাক , সিরিয়া সহ অসংখ্য মুসলিম দেশের হাজার হাজার মসজিদ , মাদ্রাসায় বোমা হামলা লক্ষ লক্ষ নিরীহ মুসলিম অমুসলিম হত্যা ? এগুলো কোন মুসলিমের কাজ হতে পারে ? অথচ দেখেন এরা কিন্তু মুসলিম পরিচয়ধারী এবং দাড়ি পাগড়ী ধারী ! এবার দেখুন একজন মুসলিম হত্যা করা ইসলামের দৃষ্টিতে কতবড় অপরাধ ! আল্লাহ তায়ালা বলেন ,
যে ব্যক্তি স্বেচ্ছায় কোন বিশ্বাসী ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম , তাতে সে চিরকাল থাকবে , আল্লাহ তায়ালা তার উপর ক্ষুব্ধ হন এবং তার প্রতি অভিশাপ করেন , তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করেছেন ( সুরা নিসা - ৯৩ ) ।
এজন্যই আমরা বলে জঙ্গিদের আসলে কোন ধর্ম নেই , তাদের কাজ মানবতাকে ধ্বংস করা , পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ! রক্তপাত করা এটাই হচ্ছে তাদের ধর্ম ! বিশেষ করে এখন মুসলিমদের সময় হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়ানো এবং এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা


আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে যাবতীয় ফেৎনা থেকে হেফাজত করুন আমিন ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×