রাজা অষ্টম হেনরির ঘটনা ব্রিটিশ রাজপরিবারের কেলেঙ্কারির পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এ কালের রাজা-রানী বা রাজপুত্র এর উদাহরণ টেনে নিজেদের দোষ আড়াল করতে চাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না। রাজপরিবারে কেলেঙ্কারি থাকবেই। ঘটনা রাজা অষ্টম হেনরির আমলের। আর তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার ছয় স্ত্রীর কারণে! হেনরির প্রথম স্ত্রী ছিলেন ক্যাথরিন। ১৫০৯ সালে তাকে বিয়ের ২৪ বছর পর তালাক দেন হেনরি। মজার ব্যাপার হলো, ক্যাথরিন ছিলেন হেনরির ভাই আর্থারের বিধবা স্ত্রী। ওই বছরই হেনরি অন্তঃসত্ত্বা নারী অ্যানি বোলিনকে বিয়ে করেন। এ দম্পতির ঘরেই জন্ম হয় এলিজাবেথের। ১৫৩৬ সালের ১৯ মে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র ও আদেশ অমান্যের অভিযোগে অ্যানির মুণ্ডুপাত করা হয়। ওই মাস শেষের আগেই হেনরি জেন সেইমোরকে বিয়ে করেন। অ্যাডওয়ার্ডের জন্মের বছরখানেকের মধ্যেই জেনের মৃত্যু ঘটে। এরপর হেনরি জার্মান প্রিন্সেস অ্যান অব ক্লেভসের পোট্রেট দেখে তার প্রেমে পড়ে যান। ১৫৪০ সালে তার সঙ্গে হেনরির বিয়ে হয়। তবে সেটি খুব বেশি দিন টেকেনি। ১৫৪০ সালের জুলাইয়ে হেনরি অ্যানি বালিনের কাজিন ক্যাথরিন হাওয়ার্ডকে বিয়ে করেন। এ বিয়েও বেশি দিন টিকল না। তাকেও অ্যানি বালিনের মতো অভিযুক্ত করে মুণ্ডুপাতের মাধ্যমে হত্যা করা হয়। পরের বছর ১৫৪১ সালে ক্যাথরিন পার হেনরির ষষ্ঠ স্ত্রী হলেন। তিনিই ১৫৪৭ সালে হেনরির মৃত্যু পর্যন্ত তার স্ত্রী ছিলেন।
আলোচিত ব্লগ
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।