এখানে অনেক আলো পাবি
১১ ই জুন, ২০০৯ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার অনেক বিস্ময় আছে জলের ভেতরে। ছোট বেলায় পুকুরে সাঁতার শিখতে গেলে বাবা বলতেন দেখ জলের ভেতরে আরো একটা পৃথিবী আছে। বিস্ময়টা সেখান হতে শুরু। দেখতাম স্বপ্নের শহর, ওটি- আনন্দের পাড়া। মাঝে মাঝে মাছেরা বুদবুদ দিয়ে যেত, অবিকল সত্য জোছনার মতন। যেন জোছনা গোলক কৌটা ভরে বিস্ময় নিয়ে আসে। এই সত্য ফাহমিদা বিশ্বাস করতে চাইতোনা। বলতো জলের ভেতরে কি দেখিস এমন করে, বিজ্ঞানী হবি নাকি? তুই না পড়তে পছন্দ করিস না? বরং এই দিকে চোখ রাখ এইখানে, বলতো তাকিয়ে দেখতে ওর জাম চোখের দিকে। এখানে অনেক আলো পাবি। জ্ঞানের চেয়ে এমন আলো অনেক ভাল রে পাগল। ওখানে অনেক গভীরতায় আমার ঠাঁয় তৈরী হয়নি। আমি কেবল বিস্ময়ে নির্লিপ্ত হয়ে যাই।
সবসময় ডাকতে গিয়ে ওর ফাহমিদা নামটা ছোট্ট হয়ে মিদা হয়ে গিয়েছিল। পরে ওটিই নানান নন্দনে- মৃধা। বলতো, এমন হিন্দু নামে আমাকে ডাকিস কেন রে? কেমন পুরুষ পুরুষ নাম ওটা? আমি জানতাম একটা পুরুষ লুকিয়ে থাকতো ওর ভেতরে। ভালবাসার বিষয় গুলোকে নিজের করে নেবার মতন একটা শক্তি। বলতাম, তোর ঐ পুরুষটাই আমার বেশ ভাল লাগে। ওটাকে আদর দিয়ে রাখিস। মৃধা বিষ্ময়ে আকাশ হয়ে যেত। ছোট বেলায় সেই সুযোগটাই আমি নিয়েছি সবসময়। ওড়ার মতন ঐ একটি বিহ্বল আকাশই আমার ছিল।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন