দেশ থেকে বাহিরে আসছি ৮ মাস পেরিয়ে আজ ৯ মাস চলছে। কিন্তু এর মাজে বাবার সাথে কথা হয়নি একবার ও । শেষ কথা হল বিমান বন্দরে আসার আগে ট্যাক্সিতে। এর পর আর একবারের জন্যও না। কেন এমন হল বা কেন এমন হচ্ছে তা আমি নিজেও জানিনা। বাসার সবার সাথে কথা হয়। শুধু মাত্র এই মানুষ টির সাথে কথা হয় না। যখন বাসায় ফোন করি সবার পাশে সেও থাকে কিন্তু কখনও কথা বলার এতটুকু ইছ্চা পোষন করেননি।
জানিনা আমি কিষের জন্য এমন................
হয়তো তার কোন ইচ্চা আমি পুরন না করতে পারায় এমন...
অথবা সে আমার কোন ইছ্চা পুরন করতে পারেরনি .......
কিন্তু পৃথীবিতে যদি কাউকে প্রথম ভালবেসে থাকি বাবা আমার প্রথম...
যাকে আমি বেশি ভাল বাসি তার প্রতি অভিমানও বেশি.....
আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


