গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন এখন চলছে। জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনেরশেষ অধিবেশন শুরু হয় মাগরীব নামাযের পর কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর নাতে রাসূল পাঠ শেষে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সৈয়দ রেজাউল করীম, চরমোনাই এবং প্রিন্সিপাল ইরফান কবীর উদ্দীন, দারুল উলূম মেরিল্যান্ড, আমেরিকা। জামিয়া মালিবাগের নির্বাহী পরিষদের পক্ষে এরপর বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশীদ, সত্ত্বাধারী, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার।
এশার নামায আদায়ের পর আহ্বায়কের বক্তব্য প্রদান করেন এই সম্মেলনের আহ্বায়ক জামিয়া মালিবাগের ভাইস প্রিন্সিপাল মাওলানা আনওয়ার শাহ। জামিয়ার গ্রাজুয়েটদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন জামিয়ার প্রথম গ্রাজুয়েট, বর্তমানে জামিয়ার সিনিয়র মুহাদ্দিস এবং বহু গ্রন্থের প্রণেতা মাও আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া।
অনুষ্ঠানসূচি অনুযায়ী কিছুক্ষণ পর বক্তব্য প্রদান করবেন আন্তর্জাতিক ইসলামী স্কলার মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী; যার বক্তব্য শোনার জন্য খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ এখন কানায় কানায় ভরপুর। অনুষ্ঠানের সফল পরিসমাপ্তিরর জন্য সবাই দোয়া করি। আল্লাহ তায়ালা এর উসিলায় বাংলার মুসলমানদের জীবন বরকতময় করুন। আমীন।
উল্লেখ্য, এই মহাসম্মেলনের সকল বক্তব্যের টেক্সট ভার্সন আপডেট করছে আইবি নিউজ অনলাইন । আশা করি তাদের এ উদ্যোগের ফলে অনেক দূরে থেকেও সম্মেলনের কাছাকাছি থাকতে পারবেন পাঠকবৃন্দ।
-----------------------
পূর্বে প্রকাশিত: ব্যক্তিগত ব্লগে
তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশন এখন চলছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।