শুধু এ কারনেই তোমাকে ভালোবাসা।
তোমাকে ভালোবাসার নেই
আর কোনো কৈফিয়ত আমার।
তোমায় ভালোবাসা থেকে না ভালোবাসার
মধ্যে আমি দোদূল্যমান ।
অপো থেকে অনপোয়
আমার হৃদয়ের রূপান্তর
হিম শীতল থেকে জ্বলন্ত আগুন।
'আমি তোমায় ভালোবাসি'
শুধু এ কারনেই তোমাকে ভালোবাসা।
তোমাকে ভালোবাসার নেই
আর কোনো কৈফিয়ত আমার।
তোমায় আমি ঘৃণা করি এবং ঘৃণা করতে করতেই
আমি তোমার কাছে নতজানু হয়ে আবিস্কার করি,
আমি না দেখেই অন্ধভাবে তোমার ভালোবাসার কাঙ্গাল।
তোমায় ভালোবেসে
হয়ত চৈত্র্যের প্রবল দহন
আমায় গ্রাস করবে,
পড়ে থাকব শুধু আমি ও আমার অস্থিরতা।
আমার মহাকাব্যের এই অংশে আমিই একমাত্র শহীদ।
যে শহীদ হয়েছে কেবল তোমায় ভালোবাসার কারনে,
কেননা আমি যে তোমায় ভালোবাসি
রক্তিম ও আগ্নেয় তোমাকে।
:: পাবলো নেরুদার কবিতা, আই ডু নট লাভ ইউ একসেপ্ট বিকজ আই লাভ ইউ - অবলম্বনে।
অনুবাদ: সাদিক ও মাশীদ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


