somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমস্যাটা কি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা?

০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো এবং মন্দের ভিতরে ডিসক্রিমিনেট করতে পারা, বা পার্থক্য করতে বুঝতে শেখা মানুষের একটা লাইফ লং লার্নিং প্রসেস। শিশুদের মধ্যে এটা থাকে না। তাই গরম কিছু খেলে যে মুখ পুড়ে যায় এই জ্ঞানটা তাদের তখনই আসে যখন সত্যি সত্যিই গরম কিছু খেয়ে বসে। গরম খেলে মুখ পুড়ে যায়, খুব গরম খাওয়া ভালো না - এই জ্ঞানের জন্ম সেখানে। (একই সুরে তাওরাতে আছে, The fear of the Lord is the beginning of knowledge )

মানুষ বড় হয়। কিন্তু প্রায়শই ভালো এবং মন্দের পার্থক্য করতে গিয়ে গুলিয়ে বসে। উচ্চ মার্গের ভাষায় আদতে ভালো আর মন্দের কোন অস্তিত্ব নেই কারন সবই আলটিমেট রিয়েলিটির ইলিউশন। কিন্তু সেই উচ্চ মার্গিয় কথা, দর্শন অথবা ভাবধারার স্থান এই পোস্ট না। আমি অথবা আমরা কেউই সেই গন্তব্যে এখনও পৌছাই নাই যে ভালো মন্দের বিভাজন পর্দা এক এক করে খসে পড়বে। সুতরাং "পাপ পূণ্যের কথা আমি কাহারে শুধাই" গাওয়ার সময় এখনও আসে নাই।

ভালো মন্দের ভিতরে পার্থক্য করতে শেখা কেবল একটা লাইফ লং লার্নিং প্রসেসই না, যেন লাইফ লং স্ট্রাগলও। পিতা সন্তানকে তার ভালো মন্দের আলাদা করার জ্ঞান থেকে উপদেশ দিয়ে থাকেন; ধর্ম প্রচারকরা ইলমুল গায়েব বা অদৃশ্যের জ্ঞান থেকে ঐ একই ভালো মন্দের পার্থক্য করার উপদেশ দিয়ে থাকেন; মাল্টি ন্যাশনাল কোম্পানীর অফিস কালচার এবং রুলস এন্ড রেগুলেশনেও প্রোফেশনাল আচরন কি সেটা বুঝাতে আবার সেই অফিসের কনটেঙ্টে কোনটা ভালো এবং কোনটা মন্দ, অগ্রহনযোহ্য সেটার লিস্টি তৈরী করা হয়।

তারপরেও বারবার আমরা যেন ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে ভুলে যাই। প্রাপ্ত বয়স্ক একেকজন মানুষ, তারপরেও। যেন এখনও অপ্রাপ্তবয়স্ক যার ভালো মন্দের পার্থক্য বোঝার মতো সময় হয় নাই, সেরকম লাগাতার আচরন। আমি কারন অনুসন্ধানে ভাবি, আসলে কি এটা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। সিজোফ্রেনিক রুগির মতো রিয়েলিটি হারিয়ে ফেলে হঠাৎ করে হিংস্র পশু হয়ে উঠি কেন একেকজন?

মনে হয় এটা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। অন্যকে অকথ্য ভাষায় গালি দিয়ে যেন সেই অবিশ্বাসের শূণ্যতাকে আমরা পূরন করার চেষ্টা করি। স্রষ্টায় বা অদৃশ্যে বিশ্বাস তো অনেক উপরের, উচ্চ মার্গের বিষয়। সেটাকেও এই পোস্টের বাইরেই রাখছি। কিন্তু আপন সত্ত্বার প্রতি বিশ্বাস রাখা তো অদৃশ্যের বিষয় না। আপন সত্ত্বা দৃশ্যমান। বিশ্বাস না হলে নিজের অস্থি, মাংস স্পর্শ করে অনুভব করুন। নিজের প্রতি বিশ্বাস আনুন।

অন্যকে গালাগালি করে নিজের সন্মান বৃদ্ধি পায় না, পৃথিবীর কারো কখনো পেয়েছে বলে কেউ প্রমান করতে পারে নি। বরং উল্টোটা ঘটেছে, সবসময়। কিছু চিরন্তন নিয়মের মতো, এটাও সেই একটা নিয়ম। [গাঢ়]আপনার কাছে যদি আত্ন-অবস্থান অনেক উপরে থাকে (যেটা প্রত্যেকের কাছেই থাকে, থাকার কথা), তবে অন্যের কথায় সেই অবস্থান নেমে যায় না। [/গাঢ়] এই বিশ্বাসটুকু রাখতে পারেন।

এখানে অথবা বাইরের পৃথিবীতে আপনি যা, অন্যের কথায় সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে যায় না। যেতে নেই। নিজের আত্নার এবং আত্নের উপরে এই বিশ্বাসটুকু রাখুন। আত্নবিশ্বাসী হন। আত্নবিশ্বাসীরা আত্নায় বিশ্বাস করে।

ইসলামের পরিভাষায়, গালাগালি করা মুনাফেকের লক্ষন। আইরনিক ব্যাপারটা হলো মুনাফেক মানে হলো যে কনট্রাডিক্ট করে, যে ঢেকে রাখে, যে গোপন করে। খেয়াল করে দেখবেন, [গাঢ়]নিজের অবস্থান উপরে রাখার প্রয়াসকে মাথায় রেখে [/গাঢ়]গালাগালি করে [গাঢ়]নিজেকে বড় প্রমান করার প্রচেষ্টা [/গাঢ়]একটা কনট্রাডিক্টরি কাজ। এতে যদি মনে করা হয় গালাগালি করে সন্মান পুনরুদ্ধার না হোক, অন্যেরটা কমানো যাবে; তবে সেটা মুনাফিক আচরন। যদি মনে করা হয়, অন্যের ডিগনিটি কমালে কম্প্যারেটিভ স্কেলে আমারটা বাড়বে; তবে সেটা ভুল। হিউম্যান ডিগনিটি কম্প্যারেটিভ স্কেলে ওঠা নামা করে না।

সুতরাং নিজের উপরে বিশ্বাস রাখুন এবং প্রাণ খুলে বাচুঁন।

(নিশ্চই খোদা যাকে খুশি সন্মানিত করেন, যাকে খুশি অপদস্থ করেন ।)
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৪৬
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×