somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি?

০৪ ঠা অক্টোবর, ২০০৬ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেবল পোস্ট পড়া ছাড়াও ব্লগারদের প্রোফাইল অথবা ব্লগের টাইটেল দেখতে ও পড়তে কিন্তু বেশ। কারন ব্লগের শিরোনামের ভিতরে, অথবা প্রোফাইলের শব্দ চয়নে লেখকের ক্রিয়েটিভিটির অনেকটাই লুকিয়ে থাকে!

আমি শার্লক হোমস না। সাইকোলজিস্টও না। শার্লক হোমস হলে চটপট প্রোফাইল, ব্লগের টাইটেল ইত্যাদি দেখেই এক গাদা রিডিং দিয়ে দিতে পারতাম। লোকটার বয়স কতো, কি ধরনের পোশাক আষাক, বাড়ি কোথায়, কি ধরনের ভাষায় কথা বলে ইত্যাদি আরো কত কিছু।

সাইকোলজিস্ট হলেও চমৎকার একটা মেন্টাল থট প্যাটার্ন তুলে দেওয়া যেতো। মানুষটা কি অনর্্তমুখী না বর্হিমুখী। মিশুক নাকি মুখ চোরা। ঝগড়াটে নাকি বন্ধুসুলভ ইত্যাদি ইত্যাদি।

সাইকোলজিস্ট অথবা শার্লক হোমস, দুটোর কোনটাই না হয়েও সাইকোলজি দারুন পছন্দের বিষয়। খাটের ডান দিকে ইয়া ঢাউস, 'এবিসি অফ হিউম্যান মাইন্ড' বইটা পড়ে আছে দেখতে পাচ্ছি। সময় পেলে পড়তে ভালো লাগে। আলী (রা) বলতেন, The greatest miracle of God is human mind. It allows ideas to be thought through and reasoned out.

সাইকোলজি নাড়াচাড়া ছাড়া কৈশরের একটা বিশাল সময়ে কেটেছে শার্লক হোমসের অমনিবাস সাথে নিয়ে বিছানায়, অলস দুপুরে অথবা পরীক্ষার পড়া বাদ দিয়ে পড়ার টেবিলে। সেই দিক থেকে ব্লগের টাইটেল, প্রোফাইল, পোস্টের ভাষা, মন্তব্যে আচার আচরন দেখে মানুষ সম্পর্কে পড়াশুনা করার কেমন যেন একটা আগ্রহ আছে।

সেই আগ্রহ থেকেই হয়তো ব্লগের শিরোনাম খুঁটিয়ে দেখতাম। সবার শিরোনাম ছাপিয়ে একটায় চোখ আঁটকে গিয়েছিলো। [গাঢ়]সুমন চৌধুরীর [/গাঢ়] ব্লগের শিরোনাম পড়ে যতখানি মজা পেয়েছি আরো কারোটায় ততখানি পাইনি।

"টোপ দিলেই যে কেঁচো মাছ খেয়ে ফেলবে তার গ্যারান্টি কি?" - সাড়ে বাইশ একটা টাইটেল।

সামহোয়্যারের সবগুলো ব্লগ খুঁজে আমি এরকম একটা টাইটেল পাই নাই। রহস্যবাদী বলেন অথবা মরমী - যে গালিই পাড়েন, হেয়ালীর প্রতি আগ্রহ একটু বাড়তি। সেই হিসাবে এই শিরোনামে হেয়ালী ষোলোআনা। সেইখান থেকেই হয়তো সুমন চৌধুরীর টাইটেলটা পছন্দের এক নাম্বারে।

300 খান পোস্ট সম্প্রতি শেষ করলো সুমন। ওর ব্লগের টাইটেল নিয়ে একটা পোস্ট লিখবো লিখবো করছিলাম অনেক আগে থেকেই। 300 পোস্ট পূরন উপলক্ষ্যে অভিনন্দন উপলক্ষ্যে ...

জামানর্ীর কাসেলে, সুমনের আপাতত ডেরা যেখানে; সেখানে আলাপ সালাপের সময়েও আমরা এই টাইটেল নিয়ে গ্লল্প করছিলাম। বলছিলাম যে প্রথমে যখন শিরোনামটা পড়লাম, তখনই ধাক্কা খেয়েছি।

কারন, টোপ দিলে মাছ কেঁচো খায়। কেঁেচার মাছ খাওয়ার কথা কেউ জন্মেও শোনো নি। শুধু সেখানেই ধাক্কার শেষ না। এর সাথে আরো টুইস্ট আছে। বলা হচ্ছে এই যে কেঁচো মাছ খাবে, তারই বা গ্যারান্টি কি!

মারহাবা। চিন্তার উপরে চিন্তা।

কাসেলে আলাপের সময়ে এই প্রসঙ্গে সুমন দা হাসছিলেন হেভী।

সামহোয়্যার ইন যদি কখনো সিরিয়াস মার্কেটিংয়ে যায় তবে আমার একটু দুই পয়সার আইডিয়া থাকলো যে সুমনের এই শিরোনামটা দারুন একটা ক্যাচ ফ্রেইজ হইতে পারে সামহোয়্যার ব্র্যান্ডের টি শার্টে অথবা কফি মগে।সাথে একটা যদি লাইন আর্ট টাইপ ড্রয়িং যোগ করে দেওয়া যায়, দেখতে এবং পড়তে জোশ লাগবে, কি বলেন আপনারা?

(ভালো কথা, সামহোয়্যারে আপনার প্রিয় শিরোনাম কোনটি?)
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৬ সকাল ১০:২৭
৩৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×