somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাউল মেলায়

০৯ ই মার্চ, ২০০৭ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরশু সন্ধ্যার পরে চারুকলায় বাউল গানের আসরটা শুরু হওয়ার কথা থাকলেও বাউলদের বিভিন্ন সেবা (জল খাবার পরিবেশন ইত্যাদি) সারতে সারতে, সাউন্ড সিস্টেমের টিউনিং ইত্যাদি হাবিজাবি শেষ করে মূল গান শুুরু হইতে হইতে প্রায় রাত 9টা।

আমি যতটা ভিড় মনে করছিলাম সেই তুলনায় অনেক স্বাচ্ছন্দের লোকজমায়েত হইছিলো। খুব বেশি গাদাগাদি না। আয়োজনকরা জানাইলো এই মূহুর্তে ঢাকার একমাত্র গানের আসর যেটায় কপের্ারেট স্পনসরশিপ নাই। তাই তারা শ্রোতাদের ব্যক্তিগত উদ্যোগে কনট্রিবিউট করার আহবান জানাইছে।

সব মিলায়ে প্রায় 50 এর বেশি বাউলের জমায়েত হইছে। কুষ্টিয়া ছাড়াও দেশের অন্যান্য জায়গার বাউলরাও আসছে। ছিলো ঢাকা, নারায়নগঞ্জের অতিথিও। চারুকলার ভিতরে গোল পুকুরের ভিতরে গোলচাদর বিছায়ে কেন্দ্রে বসা ছিলো বাউল সাধকেরা। লা ইটিং ছিলো খুব ভালো এবং পরিমিত। বন্ধু জানাইলো সাধকদের নিজস্ব লেভেল অনুসারে তাদের কাপড়ের রঙ নির্ধারন হয়। কালো, গেরুয়া থেকে শুরু করে শীর্ষ সিনিয়ির সাধকরা গায়ে দেয় সাদা রঙের পোষাক। বেশিরভাগ বাউলই সেইখানে সাদা রঙের লুঙ্গি, পিরান, চাদরে আবৃত ছিলো।

অনুষ্ঠান শুরু হয় আক্রা দিয়ে, যেইটা মূলত যন্ত্রসংগীত। তারপরে এক এক জন বাউল একটা করে গান পরিবেশন করে। প্রথমে বলে দেওয়া হয় এইটা বাউল গুরু লালনের স্বরণে অনুষ্ঠান তাই সব গানই থাকবে লালনের। গায়কদের অনেকেই অবহেলিত এই শিল্প ও বাউলকথাকে সবার মাঝে পৌছানোর জন্য প্রশংসা করে আয়োজকদের, কৃতজ্ঞতা জানায় নিজেদের ভাষায়।

প্রথমে গান পরিবেশষ করে ফকির ওয়ারেস শাহ। লালনের প্রথম গান, বাদশাহ আলম পনা তুমি দিয়া শুরু হয় গানের আসর। এরপরে একে একে আসেন:
ফকির বজলু শাহ
ফকির আজমল শাহ (ফরিদপুর)
আবদুল কুদ্দুস সাঁজি
শাজাহান মুনসী (মানিকগঞ্জ)
বাউল আকলির মা
বদু শাহ
ফকির হুমায়ুন শাহ
সফি মন্ডল
ওস্তাদ টুনটুন (কুষ্টিয়া)
পাগলা বাবলু
বাউল আবদুল রাজ্জাক
এবং আরো অনেকে
-----------------------

বিশেষ আইনের কারনে রাত 11টায় গেট বন্ধের ঘোষণায় অনেকে উইঠা পড়লে আমিও উঠে পড়ি। পরের দিন সকালে একটা কাজ থাকায় পুরো রাত হওয়া গানের আসরে থাকা হলো না, ইচ্ছে থাকলেও। শেষের দিকে দারুন সব গান, দারুন সব গলা আসা শুরু হইলো। অনেকের সাথে অতৃপ্তি নিয়া আমিও রওনা হই ঘরের দিকে।

-----------------------
ব্লগারদের ভিতরে দেখা হইলো যীশু, মাশা, বাকীর সাথে। আসছিলো আরো কয়েকজন যেমন রাহা, ব্রাত্য রাইসু সপরিবারে। তবে সবার সাথে দেখা হয় নাই।

------------------------

আমার ক্যামেরার ব্যাটারী শেষ হয়ে যাওয়া বেশি ছবি তোলা যায় নাই। ফ্যাশ ব্যবহারে নিষেধাজ্ঞা, কাছে যাওয়ার নিষেধাজ্ঞায় খুব মন খুইলা ছবি তোলাও সম্ভব ছিলো না জুম বিহীন।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৭ রাত ১১:৩১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×