আমরা পুরানো বাড়ি দেখে এগিয়ে গেলে ভিতর থেকে বেরিয়ে আসা একজন বিরক্ত মুখে জিজ্ঞেস করে, এইটা একটা পুরান বাড়ি। এইটা দেখনের আর ছবি তুলনের কি আছে? শুভ পুরা অফেনসে গিয়া আলাপ শুরু কইরা মানুষটারে প্রথমে দিছে ভচকাইয়া। তার প্রথম গুগলি, "ভাইয়ে লেখাপড়া করছেন নি?"।
আমি মনে মনে কই কাম সারছে!
আমি আর মাশা নিরুত্তাপ মুখে খেয়াল কইরা যাইতাছি শুভ'র তর্ক আর ঝাড়ি। ভাবসাব এমুন যে শুভরে আমরা চিনি না। যে ধরনের অফেনস দিয়া শুরু হইছে আমরা প্রস্তুত যে ছবি টবি না তুইলাই বিদায় নিতে হবে।
একটু পরে শুনি শুভ আলাপ পুরা ঘুরাইয়া: কেন আমরা অনেক বৃদ্ধ মানুষদের মমতা করি, কেন আমরা আমাদের অতি বৃদ্ধ নানা দাদাদের ভালোবেসে দেখতে যাই, জড়িয়ে ধরি, বুকে টানি ইত্যাদি লাইনে নিয়া যাওনের পরে দেখি সেই কঠিন মুখের মানুষটা আমাদের ভিতরে যাইতে আর আপত্তি করে না।
আমি মাশারে কই, শুভ পারেও! কঠিন ঝাড়ি দিয়া, কঠিন বুঝাইয়া ফেলাইছে চক্ষের নিমেষে। ততক্ষনে আমরা শুভরে পিছনে ফেলাইয়া পুরাতন ঐতিহ্যের আঙ্গিনায় ঘুরতাছি। পিছন থেইকা কতক্ষন পরে শুভ'র আবার ঝাড়ি, মিয়া আমারে ফেলাইয়া খালি আইসা পড়েন ক্যা? একটু দাড়াইলে কি হয়!?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৭ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




