somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন নাম নিয়ে তর্ক করি

১১ ই মার্চ, ২০০৬ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ধমর্ান্ধরা মুড়ি খাও 'লেখায় নাসিমা মন্তব্য করেছেন, 'কিন্তু ঈশ্বর মঙ্গল করুন এর পরে আমিন বলা মুসলিম ধর্মে জায়েজ না। মানে মুসলিমদের ভাষায় আল্লাহকে ঈশ্বর বলা ঠিক না।'

সেই কথার জের টেনে, আমার মন্তব্য .... পোস্ট আকারেই দিয়ে দিলাম। তর্ক হতে পারে...

প্রভু তোমার প্রতি শান্তি বর্ষণ করুন, নাসিমা। ঠিক খ্রিষ্টানরা যেভাবে তাদের গড, আর মুসলিমদের আল্লাহকে আলাদা করে মানবতার বিভাজন চায়, ঠিক তেমনি আপনার কথাটি হলো।

ঈশ্বর, ভগবান, খোদা, আল্লাহ কার নাম জানেন? এটা সেই একজনের নাম যার আসলে কোন নাম, রূপ, তুলনা, ধারনা নেই।

এই কারনে কোরআনে বলা আছে যত সুন্দর নাম সবই তার, তাকে রহমান বলো বা রব বলো সব নামেই তিনি তোমার ডাকে জবাব দেবেন। (যার তাৎপর্য এই যে তার কোনো একক নাম নেই, তিনি নাম ও ভাবের উর্দ্ধে)

পড়েননি কোরআনের বাণী, বলো তিনি এক, এবং তার কোনো তুলনা নেই ।

ঈশ্বর নাকি আল্লাহ, নামাজ পড়া নাকি প্রার্থনা করা - ধর্মান্ধরা এগুলোকে আলাদা করে কি প্রমাণ করতে চায়? এতে বিভেদ তৈরী হয়, শুধুই বিভাজন।

পড়ুন কোরআন শরীফে, And see! this your religion is one religion and I am your Lord, so keep your duty unto Me. But mankind have broken their religion among them into sects, each group rejoicing in its tenets. (The Quran, chapter 23, verse 52, 53)

কোরআন শরীফে বলা আছে, তোমাদের প্রভু বা উপাস্য ঐ একজনই। সারা জীবন লা ইলাহা... পড়েও যদি এই সত্যটুকু না বুঝতে পারি, তবে জিকি র করে কি লাভ হলো?

আমরা যারা তথাকথিত মুসলিম (এবং কারনে অকারনে অন্য ধর্ম নিচু চোখে দেখি) তারা কখনো বেদ পড়ে দেখেছি, অথবা উপনিষদ?

পড়ে দেখলে ঈশ্বর বা আল্লাহ সম্পর্কে ধারনা অনেক পরিস্কার হয়ে যেতো। তার সাথে সাথে প্রতিবাদ করার প্রয়োজনীয়তাও উধাও হতো। আমরা অনেকে তাহলে ধমর্ান্ধদের কাতারে আসতাম না। এবং শেষ বিচারে অন্ধ হিসেবে পুন:জ ন্ম নেওয়ার সম্ভাবনাটাও হ্রাস পেতো।

প্রভু তুমি ক্ষমা করো।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৬ ভোর ৫:১৫
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×