somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিয়ানোতে একই সুর এবং নৈতিকতা সমৃদ্ধ মানুষ নিয়ে কথা

১১ ই মার্চ, ২০০৬ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পূর্বের একটা পোস্ট নিয়ে সততা চমৎকার একটা মন্তব্য করেছেন,
'ধর্মমুক্ত বা ধর্মহীন নৈতিকতাবোধ সম্পন্ন মানুষ হলেই কী মিনিমাম রিকয়ারমেন্ট পূর্ণ হয় না?'

হ্যা রিকয়ারমেন্ট পূর্ণ হয়। কিন্তু মজার বিষয় হলো যখনই মানুষ এই নৈতিকতাবোধগুলোকে একত্রিত করতে চাইবেন, তখনই তো ধর্মের সৃষ্টি হবে।

ধর্ম কি? ধর্ম কতগুলো গাইডলাইন। মানুষের নৈতিকতাগুলোকে এক সাথ করার একটি সামগ্রিক ফলাফল, একটা সিস্টেম। প্রথমে মানুষ তারপরে তার জন্য ধর্ম। উলেটাটা নয়। ধর্মের জন্য মানুষ নয়।

মনে করুন এখন পৃিথবীতে সব ধর্ম তুলে দেওয়া হলো। মানুষকে বলা হলো শুধু নৈতিক আচরন করো। ধর্ম বলে কিছু নেই। তখন কি হবে জানেন?

একেক দলের মানুষ চেষ্টা করবে নৈতিক আচরনগুলোকে সুসংবদ্ধ করতে। (সামগ্রিক সমাজ বা গোষ্ঠিকে চালাতে সিস্টেম দরকার হয়, যেমন স্কুল, কলেজ) সুতরাং জন্ম নেবে গ্রন্থের যেখানে প্রয়োজনীয় নৈতিকতা লেখা থাকবে। তাহলে কি পাবো? ধর্মগ্রন্থ। (অন্য নামে ডাকলেও)

আবার মানুষ যেহেতু চিন্তার দিক থেকে খুবই বৈচিত্র্যময়, সুতরাং বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে পার্থক্য করে বিভিন্ন ভাবে নৈতিকতাকে ব্যাখ্যা করবে। তখন কি পাবো? পাবো বিভিন্ন ধর্ম।

এই হলো ধর্ম সৃষ্টির সমাজ বৈজ্ঞানিক ব্যাখ্যা।

কিন্তু এই প্রক্রিয়াটি যখন স্রষ্টার দেখানো পথে হয়ে থাকে (যা সব ধর্মের মহামানবদের ক্ষেত্রে হয়েছে বলে আমি বিশ্বাস করি) তখন তাকে ডিভাইন রিলিজিয়ন বা স্রষ্টার ধর্ম বলি। পার্থক্য খুব সূক্ষ। সৃষ্টি যিনি তৈরী করেছেন তিনি তো গাইড করবেন ই। সেই গাইডলাইনগুলোই হলো ধর্ম।

সুতরাংআপনার উত্তর হলো হ্যা, নৈতিকতা থাকলেই মানুষ হবে। কিন্তু যখন আপনি সমাজের অনেক মানুষকে গাইড করতে চাইবেন তখন আপনার নৈতিকতাগুলো সুসংবদ্ধ করতে হবে, একটা সিস্টেম তৈরী করতে হবে। আর সেই সিস্টেমগুলো হলো ধর্ম। সুতরাং ধর্ম যদি বাদও দেন, ঘুরে ফিরে আবার ধর্মেই ফিরে আসবেন।

পৃথিবীতে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে এরকম। চীনে এরকম অনেক সোসাইটি আছে যারা সেকুলার নৈতিকতা নিয়ে শুরু করে এন্ড অফ দি ডে একটা নতুন কালট রিলিজিয়ন তৈরী করে বসে আছে। আমেরিকা সহ বিশ্বের অনেক জায়গায় তা হয়েছে।

ধর্মমুক্ত হতে চাইলে হয়ে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় হাজার হাজার বছরের যে জ্ঞান একেকটা ধর্ম ধারন করে তা ফেলে না দিয়ে তা থেকে শেখাই ভালো। অনেক বৈজ্ঞানিকের সবার প্রচেষ্টা নিয়েই যেমন আজকের বিজ্ঞান, তেমনি অনেক মহামানবের জীবন আত্নত্যাগ, গভীর তপস্যার ফসল ধর্মীয় অনুশাসন। তারা জানিয়ে গেছে কিসে মানব জাতির মঙ্গল। সুতরা ং বিজ্ঞানীরা যেমন আগের গবেষনাকে ভর করে এগিয়ে যায়, মানব সভ্যতাও তেমন প্রাচীন ধর্মের জ্ঞানকে , মূল্যবোধকে জীবনে ধারন করে জীবনেক আরো সমৃদ্ধ করতে পারে।

ধর্মকে বিদায় বলার কোন প্রয়োজন দেখি না।

এই লিংকে কিছু চিন্তার খোরাক পেতে পারেন:
Click This Link

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×