somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ যখন আইডেনটিটি

০১ লা এপ্রিল, ২০০৬ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালি লেন । সিংগাপুর।

ন্যাশনাল ইউনিভার্সিটি স্কলার প্রোগ্রামের আওতায় আজকে 'সুিফ ট্রাডিশন ইন ইসলাম' শিরোনামে একটি দিনব্যাপি সেমিনারে অংশ নিচ্ছি। সকালবেলা সেমিনারে রেজিস্ট্রেশন শেষে ঢোকার মুখে একটা বইয়ের স্টলছিলো। সেখানে চমৎকার সব দর্শন ও সুফি বই দেখে দাড়িয়ে বইগুলো দেখছিলাম। পকেটে বেশি পয়সা ছিলো না, তাই বিক্রেতাকে জিজ্ঞেস করলাম তোমার দোকান কোথায়, যাতে সেখান থেকে পরে কিনতে পারে। লোকটি আমাকে তার দোকানের কার্ড দিতে দিতে বললো, তোমাকে যেন কোথায় দেখেছি?

বইয়ের প্রচ্ছদ ছেড়ে আমি তার মুখের দিকে তাকাই। চেহারায় মালে মুসলিমের ছাপ। হাত বাড়িয়ে নিজের নাম বলি, সাদিক। ঠিক চিনতে না পেরে জানতে চাই দু:খিত, তোমার সাথে কোথায় পরিচয় হয়েছে?

সে বলে, সাদিক, হ্যা। আমি তোমার ব্লগে গেছি। তোমার ব্লগে আমার সাইটেরও লিংক আছে। ভিতরে ভিতরে অবাক হই, আনন্দও লাগে। আমি জানতে চাই তোমার ব্লগের নাম যেন কি? সে নাম বলে।

যা উল্লেখযোগ্য তা হলো এই প্রথম বারের মতো কেউ আমাকে চিনতে পারলো আমার ব্লগ থেকে। বিষয়টার মধ্যে একটা তৃপ্তি কাজ করে।

আমি ব্লগ লিখি সেই ডিসেম্বর 2004 থেকে। ধর্ম, জীবন দর্শন, আধ্যাত্নবাদ, সুফি চিন্তা এবং তুলনামূলক ধর্মত্তত্ব ইত্যাদি আমার আগ্রহের বিষয় এবং তাই নিয়েই লেখালিখি (যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ারিং পড়ছি)। খোদার রহমতে প্রচুর হিট পাই। গড়ে প্রতি সপ্তাহে প্রায় 1330 টি পেইজ হিট হয়। সাইটের বেশিরভাগ ভিজিটরই আমেরিকার।

এখানে লক্ষ্য করলাম কেউ একদিন প্রশ্ন রেখেছিলো ব্লগ লিখি কেন? আমি বলবো, নিজের চিন্তাকে প্রকাশ করা, লেখালেখির নেশাকে ধরে রাখা, নিজের পড়াশুন া চিন্তা ইত্যাদিকেসংরক্ষন করা, সমমনা মানুষের সাথে ইন্টার্যাকশন করা ইত্যাদি সবগুলো কারনে আমি ব্লগ লিখি। ব্লগের মাধ্যমে আমি প্রচুর মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে কস্মিনকালেও আমার দেখা হওয়া বা কথা বলার কথা নয়। অথচ সুদুর আমেরিকা বা ইউরোপের এইরকম কয়েকজন মানুষ এখন নিজের পরিবারের মতো আপন। কারো সাথে ফোনেও আলাপ হয়।

ব্লগের মাধ্যমেই আমি পরিচিত হয়েছি আজকের যুগে নিউ ইয়র্কের মতো শহরে বাস করা সত্যিকারের সুফি দরবেশের সাথে (আমার নিজেরও ধারনা ছিলো না নিউ ইয়র্কের মতো শহরে আজকের দিনে সপ্তম শতাব্দির মতো দরবেশ থাকতে পারে)। আমার সুযোগ হয়েছে এমন মানুষের সাথে যারা খ্রিস্টান হওয়া সত্ত্বেও হৃদয়ের দিক থেকে আমাদের চাইতেও অনেক বেশি মুসলমান । আমার পরিচয় হয়েছে এমন মানুষের সাথে যারা আধ্যাতি্নকভাবে অসম্ভব অগ্রসর। সাধারনভাবে এরা কখনোই নিজেদের প্রকাশ করে না। ব্লগ সেই সুযোগ করে দিয়েছে।

ইন্টারনেটের একটা অসম্ভব শক্তিশালী দিক হলো এর চেহারাবিহীন উপস্থাপনা। আপনি সরাসরি মানুষের চিন্তার সাথে যোগসাধন করতে পারেন এবং বাহ্যিক অনেক কিছুকে পার হয়েই। যেভাবে সময় এবং স্থানের বিভেদকে তুলে দিয়ে ইন্টারনেট এক অসাধারন প্লাটফর্মের ূপ নিয়েছে তার ভিতরে ব্লগিং এনে দিয়েছে নতুন এক ফেনোমেনা।

আগের দিনের পাসের্ানাল ওয়েবসাইটের চাইতে ব্লগ অনেক বেশি শক্তিশালী। এখানে মানুষের সাথে মন্তব্য আদান প্রদান করা, ব্যক্তিগত এবং সমষ্টিগত মতামত শেয়ার করার যে ব্যাপারটা সেটা খুবই শক্তিশালী। ব্লগ এখন মানুষের আইডেনটিটিতে রূপ নিচ্ছে।

আমার ব্লগ: http://mysticsaint.blogspot.com/
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×